চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যানসার জয় করে স্বাভাবিক জীবনে ফিরবেন আফরোজা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ন ০৫, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী আফরোজা হোসেন। বেশ কিছুদিন ধরেই নাটকে অনুপস্থিত তিনি। যারা কাছের মানুষ, কিংবা অভিনয়ে সহ-শিল্পী। তারা অবশ্য আফরোজা হোসেনের অনুপস্থিতির কারণ জানেন!

আসলে বছর দেড়েক ধরে তিনি অসুস্থ। খোলাসা করে বললে, মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত আফরোজা হোসেন। গেল বছরেই ধরা পড়ে জরায়ুমুখ ক্যানসার। ধীরে ধীরে তা মেরুদণ্ড থেকে হাড়ে ছড়িয়ে পড়ে। শুরু থেকে দেশে চিকিৎসা নিচ্ছেন অভিনেত্রী। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ৩ ডিসেম্বর মুম্বাই নেয়া হয়েছে।

সহ-অভিনেত্রী মনিরা মিঠু জানান, সোমবার (৪ ডিসেম্বর) তিনি ডাক্তার দেখিয়েছেন। এখনো মুম্বাইতে অবস্থান করছেন।

আফরোজা হোসেনের ক্যানসার চিকিৎসায় বিপুল অর্থ খরচ হচ্ছে জানিয়ে মনিরা মিঠু বলেন, মুম্বাই যাওয়ার আগে আমার সঙ্গে দেখা হয়েছিল। তার আক্ষেপ আছে। অনেক পরিচিত সহকর্মীরা তাকে দেখতে যায়নি, এমনকি খোঁজখবর নেয়নি। তবে মোশাররক করিমসহ কেউ কেউ পাশে থেকেছেন। প্রধানমন্ত্রী দপ্তরে চিকিৎসা বাবদ অনুদানের জন্য আর্জি জানিয়েছেন। সেটা যদি পাওয়া যায় তাহলে তার চিকিৎসা চালিয়ে যেতে বিরাট উপকার হবে।

মনিরা মিঠু আরও বলেন, আসলে ক্যানসার এমন একটি রোগ যেটির চিকিৎসা করতে লাখ লাখ টাকা লাগে। অনেক সামর্থবানরা এই চিকিৎসা করতে গিয়ে অর্জিত অর্থ হারান। এবার মুম্বাই চিকিৎসা করতে যে অর্থের দরকার হয়েছে তার এই পরিমাণ অর্থ ছিল না। আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি পাশে থাকার।

অভিনেত্রী আফরোজা হোসেনের পাশে দাঁড়িয়েছে অভিনয় শিল্পী সংঘ। সংগঠনটির আইন সম্পাদক উর্মিলা বলেন, শিল্পী সংঘের পক্ষ থেকে যতটা পাশে থাকা সম্ভব আমরা চেষ্টা করেছি। জেনেছি উনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন কিন্তু কোনো সহযোগিতা এখনো পর্যন্ত পেয়েছেন কিনা তথ্য নেই। তবে শিল্পী সংঘের পক্ষ থেকে আমরা যদি কোনো শিল্পীকে আর্থিক সহযোগিতা করি সেটি জানাই না। কারণ এটা শিল্পীর জন্য কষ্টের।

Reneta

মাস দুয়েক আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহযোগিতা চেয়েছিলেন আফরোজা হোসেন। বলেছিলেন, নিজের ক্যানসার দূর করতে যে ব্যয় হচ্ছে তা পেরে ওঠা আমার জন্য খুব কঠিন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি আর্থিক সহযোগিতা পরম বিনীতভাবে কামনা করছি। আমার বিশ্বাস তিনি আমার এ দুঃসংবাদটি শুনলে আমাকে নিরাশ করবেন না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তার কাছে আন্তরিকভাবে সর্বাত্মক সহযোগিতা চাইছি।

সহকর্মী অভিনয়শিল্পীদের একটাই চাওয়া, ক্যানসার জয় করে আগের নিয়মিত জীবনেই ফিরবেন আফরোজা।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আফরোজা হোসেনঊর্মিলাঊর্মিলা শ্রাবন্তী করনাটকমনিরা মিঠুলিড বিনোদনশিল্পী সংঘ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নির্বাচনী প্রচারণারয় দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তা: নির্বাচনের সময় ভ্রমণ এড়াতে পরামর্শ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভালোবাসা দিবসে জোভান-নীহার ‘যে কথা বলা হয়নি’

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় তাপমাত্রা কিছুটা কমার আভাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT