আন্তর্জাতিক

মহামারির পর চেনারূপে আফ্রিকার পর্যটনখাত

সাফারি জিপে পর্যটকরা আফ্রিকার প্রকৃতি উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি সাফারি জিপে পর্যটকরা আফ্রিকার প্রকৃতি উপভোগ করছে, সামনে একটি সিংহ হাঁটছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনা মহামারির পর আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে আফ্রিকার পর্যটনখাত। গত বছর ৪৫ মিলিয়ন ভ্রমণার্থী মহাদেশটিতে ভ্রমণ করেছে। যেখানে ২০২০ এবং ২০২১ সালে এই সংখ্যাটি ছিল ২০ মিলিয়ন। যদিও ২০১৯ সালে প্রায় ৬৯ মিলিয়ন মানুষ আফ্রিকায় ভ্রমণে গিয়েছিল।

আফ্রিকার ভ্রমণার্থীরা এমন কিছু চায় যা মহাদেশটির প্রাকৃতিক, বন্যজীবন এবং আদিবাসী সম্প্রদায়গুলোকে উপকৃত করবে। মহাদেশটির সাংস্কৃতি, বন-জঙ্গল, প্রকৃতই সবকিছুই যেন আকৃষ্ট করে পর্যটকদের।

সাও টম, প্রিন্সিপ এবং কাবো ভেরদে এর মতো দ্বীপগুলোতে পর্যটনের প্রসার ঘটছে, কারণ ভ্রমণকারীরা এ ধরেণের দ্বীপগুলোতে ঘুরতে পছন্দ করেন।

মহাদেশটিতে আরও ভ্রমণার্থীদের আকর্ষিত করার জন্য তারা তাদের সাংস্কৃতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। ঘানার রাজধানী আক্রা ‘চালে ভোটে স্ট্রিট আর্ট উৎসবে’র মাধ্যমে পর্যটকদের আকর্ষণ করছে। মহাদেশটির বাকি দেশগুলোও পর্যটকদের আকর্ষিত করতে নিচ্ছে নানান পদক্ষেপ।

বিষয়:আফ্রিকা পর্যটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…