ক্রিকেট

আফিফ-রিয়াদের ব্যাটে বড় সংগ্রহের আশা

বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করে, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলাধুলার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুশফিকের পর দ্রুত ফিরলেন শান্ত, কিছুটা চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। চাপ সামলাতে আফিফকে নিয়ে লড়ছেন ধীরে ব্যাট চালানো মাহমুদউল্লাহ রিয়াদ। খোলস ছেড়ে বেড়িয়েছেন আফিফ। দ্রুত রান তোলায় মনোযোগ দিয়েছেন। ৩৮ বলে ৪০ রানে অপরাজিত আছেন। ৫৮ বলে ৩৯ রানে তাকে সঙ্গ দিচ্ছেন রিয়াদ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২২৫ রান। ৪২.২তম ওভারের খেলা চলছে।

আগে দুই ওপেনারকে হারানোর পর মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভালোই লড়ছিল বাংলাদেশ। তৃতীয় উইকেট জুটি ফিফটি ছোঁয়ার পর উইকেট বিলিয়ে দেন মি. ডিপেন্ডেবল। মাধেভেরের স্পিনে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে থাকা মানিওঙ্গার সহজ ক্যাচে পরিণত হন। ৩১ বলে ২৫ রানের ইনিংসে মুশফিক চার মারেন একটি।

সকালে তামিম ইকবাল ও এনামুল হক বিজয় এনে দিয়েছেন দুর্দান্ত সূচনা। ৮.৫ ওভারে দলীয় ফিফটি পূর্ণ হয় বাংলাদেশের। চার-ছয়ে সামনে থেকেই নেতৃত্ব দেন তামিম। ফিফটি ছুঁয়ে অধিনায়কের বিদায়ের পরপরই অপর ওপেনার এনামুল হক বিজয় রানআউটে কাটা পড়লে জোড়া ধাক্কা খায় বাংলাদেশ।

৪৫ বলে ১০ চার ও এক ছয়ে ক্যারিয়ারের ৫৫তম ফিফটি তুলে ঠিক ৫০ রানে সাজঘরে হাঁটা দেন তামিম। চিভাঙ্গার বলে কাইটানোর ক্যাচ হয়ে ফিরেছেন। খানিক পর ২৫ বলে ৩ চারে ২০ রানে ফিরে গেছেন বিজয়। চিভাঙ্গার থ্রোতে রানআউট হয়েছেন।

বিষয়:আফিফ তামিম বাংলাদেশ মাহমুদউল্লাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…