চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের চড়াও হওয়ার চেষ্টা ঠেকাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া আফগানিস্তানের ব্যাটাররা প্রতিরোধের চেষ্টা করছেন। বলে বলে রান নিয়ে চাকা সচল রাখার চেষ্টা করছেন মোহাম্মদ নবী ও নাজিবুল্লাহ জাদরান। তাদের চড়াও হওয়ার চেষ্টা ঠেকাতে লড়ছে বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৭২ রান। ২১ বল খেলে ২৫ রানে মোহাম্মদ নবী ও ১৪ বলে ১১ রানে ক্রিজে আছেন নাজিবুল্লাহ জাদরান।

সপ্তম ওভারে শরিফুলের উপর চড়াও হন অভিজ্ঞ আফগান ব্যাটার ডানহাতি নবী। পরপর দুই বলে দুই চার মারেন। পরের ওভারে প্রথম বোলিংয়ে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। ৯ বল খেলে ৩ রানে থাকা জানাতকে ফেরান বিশ্বসেরা অলরাউন্ডার।

ইনিংসের নবম ওভারে প্রথম বোলিংয়ে আসেন অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান। ওই ওভারে মাত্র ৪ রান নিতে পারে আফগান দল। এরপর চাপে থাকা আফগানরা স্বাভাবিক খেলে রানের চাকা এগিয়ে নেয়ার চেষ্টা করছে।

ইনিংসের ১২তম ওভারে বল করতে আসেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। তাকে প্রথম বলেই চার মারেন বাঁহাতি জাদরান।

ইনিংসের প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম। পরে তাসকিন ও শরিফুল উইকেট তোলেন পাওয়ার প্লেতে।

Reneta

বৃষ্টির শঙ্কা ও কার্টেল ওভারের সম্ভাবনা মাথায় রেখে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর পরীক্ষা টি-টুয়েন্টিতে। দুই ম্যাচের সিরিজের প্রথমটিতে আফগানিস্তানকে আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তাননবীনাসুমবাংলাদেশবাংলাদেশ ক্রিকেটরশিদলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সাফল্যে প্রশাসন, আইনশৃঙ্খলা ও বিচার বিভাগের ভূমিকা

জুলাই ২৮, ২০২৬

মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের অদূরে গুলি, নিহত ১

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়ার সিদ্ধান্ত হয়নি: তথ্য উপদেষ্টা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬টি টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ, তদন্তে হাইকোর্টের বিশেষজ্ঞ কমিটি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT