ক্রিকেট

দলের প্রতি বিশ্বাস রেখেছিলেন আফগান অধিনায়ক

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন মাঠে, প্রস্তুতিতে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং অনুশীলন করছেন, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথমে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে বড় জয়, এরপর পাকিস্তানকে হারিয়ে আরও বড় চমক দিয়েছে আফগানিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে তাই দলকে আরও নিয়ে আশাবাদী অধিনায়ক হাসমতউল্লাহ শহিদী। জানিয়েছেন, ভালো-খারাপ সময়ে দলের প্রতি বিশ্বাস রেখেছিলেন তিনি।

সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে ২৮ বর্ষী শহিদী বলেছেন, ‘এই দল বিশ্বকাপ থেকে শুরু করেনি। আমরা গত দুই বছর যাবত এ দলকে নিয়ে কাজ করছি এবং পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের বিপক্ষে ধারাবাহিক সিরিজ খেলেছি।’

‘ঘরোয়া লিগে আমরা ৫০ ওভারের অনেকগুলো ম্যাচ খেলেছি এবং আমরা আমাদের পরিকল্পনা অটুট ছিলাম, এই দলের সাথেই লেগে ছিলাম। যখন আমরা ভালো খেলছিলাম না, এই দল এবং খেলোয়াড়দের নিয়ে আমাদের বিশ্বাস ছিল। আমরা তাদের অনেক সুযোগ দিয়েছি।’

‘আমাদের ভালো সময় এবং খারাপ সময়ে দলের ওপর বিশ্বাস রেখেছি। এটাই সম্ভবত কারণ যে আমরা বিশ্বকাপে ভালো খেলছি।’

বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে খেলে দুই জয় পেয়েছে আফগানরা। হারিয়েছে শক্তিশালী পাকিস্তান ও ইংল্যান্ডকে। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম পুনেতে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

বিষয়:আফগানিস্তান ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ পাকিস্তান পুনে বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…