চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে দুবার আফগানিস্তানকে হারানোর সুযোগ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, ফুটবল, স্পোর্টস
A A

একদিকে এশিয়া কাপে বাঁচামরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে পাকিস্তানের মাটিতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল, অন্যদিকে ৪৪ বছরের জয়খরা কাটাতে আফগানদের বিপক্ষে ঘরের মাঠে নামবে লাল-সবুজের ফুটবল দল। বাংলাদেশের ক্রিকেট ও ফুটবলের দুই জাতীয় দলের সামনে আজ সুযোগ আফগানদের হারানোর, একদিনে দুবার আফগানিস্তানকে হারানোর সুযোগ।

রোববার পাকিস্তানের লাহোরে ক্রিকেটে আফগানদের বিপক্ষে লড়াইয়ে নামবে টিম টাইগার্স, খেলা শুরু বেলা সাড়ে ৩টায়। আর বিকেল ৫টায় মাঠে গড়াবে বাংলাদেশ-আফগানিস্তানের আন্তর্জাতিক ফুটবল ম্যাচটি। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের আগে প্রস্তুতির লক্ষ্যে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বসুন্ধরার কিংস অ্যারেনায় দলটির মুখোমুখি হবে বাংলাদেশ।

ওয়ানডে ফরম্যাটে টাইগার ও আফগানদের মধ্যে হয় তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আজ চাপটা বাংলাদেশের উপরই বেশি থাকবে। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরে গ্রুপপর্বের সমীকরণটা বেশ কঠিন হয়ে পড়েছে সাকিব-মুশফিকদের। এ ম্যাচে হারলে এশিয়া কাপ থেকে শূন্য হাতে ফিরতে হবে বাংলাদেশকে। জিতলেও গ্রুপপর্বের শেষ ম্যাচ পর্যন্ত করতে হবে অপেক্ষা। সুপার ফোরে যেতে সামনে আসতে পারে রানরেটের হিসাব।

অন্যদিকে, ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে ১৮৯তম স্থানে অবস্থান করছে লাল-সবুজের ফুটবল দল। স্বাগতিকদের চেয়ে ৩২ ধাপ এগিয়ে ১৫৭তম স্থানে রয়েছে অতিথি দলটি। আন্তর্জাতিক ফুটবলে এপর্যন্ত আটবার মুখোমুখি হলেও বাংলাদেশের জয় একটিতে। বিপরীতে আফগানদের জয় দুই ম্যাচে। ড্র হয়েছে বাকি পাঁচটি।

এশিয়ান কাপের বাছাইপর্বে ১৯৭৯ সালে দুদেশ প্রথমবার ফুটবল খেলতে নামে। ঢাকায় হওয়া সেই খেলা ২-২ গোলে ড্র হয়। চারদিন পর আফগানিস্তানের বিপক্ষে ফিরতি ম্যাচে ৩-২ গোলে জয় পায় বাংলাদেশ। এরপর কেটে গেছে দীর্ঘ ৪৪ বছর। আফগানদের বিপক্ষে জয়ের খরা কাটাতে তাই জামাল ভূঁইয়ার দল মরিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানএশিয়া কাপ-২০২৩জামালপাকিস্তানবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬

জোড়া গোলে এমবাপের দুই রেকর্ড, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT