ক্রিকেট

ইংল্যান্ডকে নাচাচ্ছে আফগানিস্তান

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে, আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে ২৮৪ রানের সংগ্রহ পেয়েছিল আফগানিস্তান। লড়াই করার মত পুঁজি নিয়ে ইংল্যান্ডকে চেপে ধরেছে আফগান বাহিনী। দ্রুত উইকেট তুলে নিয়ে বিশ্বচ্যাম্পিয়নদের নাচাচ্ছে তারা।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তানকে আগে ব্যাটে পাঠায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। নির্ধারিত ওভারের এক বল বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে ২৮৪ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। জবাবে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ২৫ ওভারে ৫ উইকেটে ১৩২ রান। ব্রুক ৪৯ রান ও কারেন ৭ রানে ক্রিজে আছেন।

ব্যাটে নামার পর দ্বিতীয় ওভারেই ইংলিশদের উইকেট তুলে নেয় আফগানিস্তান। জনি বেয়ারস্টোকে ফেরান ফজলহক ফারুকী। ৪ বলে ২ রান করে ফেরেন ইংল্যান্ড ওপেনার। সপ্তম ওভারের পঞ্চম বলে দলীয় ৩৩ রানে জো রুটকে ফেরান মুজিব উর রহমান। ১৭ বলে ১১ রান করেন রুট।

তৃতীয় উইকেট জুটিতে আসে ৩৫ রান। ১৩তম ওভারের চতুর্থ বলে ডেভিড মালানকে ফিরিয়ে জুটি ভাঙেন মোহাম্মদ নবী। ৩৯ বলে ৩২ রান করেন মালান। ১৮তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৯১ রানে বাটলারকে ফেরান নাভিন উল হক। ১৮ বলে ৯ রান করেন ইংলিশ অধিনায়ক।

২১তম ওভারের চতুর্থ বলে দলীয় ১১৭ রানে পঞ্চম উইকেট হারায় ইংল্যান্ড। ১৪ বলে ১০ রান করা লিয়াম লিভিংস্টোনকে ফেরান রশিদ খান।

বিষয়:আদিল আফগানিস্তান ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ গুরবাজ দিল্লি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…