চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বচ্যাম্পিয়নদের ২৮৫ রানের চ্যালেঞ্জ দিল আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে শুরু পেয়েছিল আফগানিস্তান। দুই ওপেনারের শতরান পেরিয়ে যাওয়া জুটির পর দ্রুত উইকেট হারিয়েছে তারা। পরে ইকরাম আলী খিলের ফিফটি ও মুজিব উর রহমানের ঝড়ো ক্যামিওতে ইংল্যান্ডকে ২৮৫ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তানকে আগে ব্যাটে পাঠায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। নির্ধারিত ওভারের এক বল বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে ২৮৪ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ভিন্ন এক আফগানিস্তানকেই দেখছে ইংল্যান্ড। শুরু থেকেই চার-ছক্কার ফুলঝুরিতে বিশ্বচ্যাম্পিয়নদের এক প্রকার ভয় ধরিয়ে দেয় আফগানরা, ওপেনিং জুটিতে ১৬.৪ ওভারে ১১৪ রান তুলে নেয়।

৪৮ বলে ২৮ রান করে আদিল রশিদের বলে আউট হন ওপেনার ইব্রাহিম জাদরান। ১৯তম ওভারে ১২২ রানে আরও দুই ব্যাটারকে হারায় আফগানিস্তান। ওভারের চতুর্থ বলে আদিল রশিদের দ্বিতীয় শিকার হন ৮ বলে ৩ রান করা রহমত শাহ। পরের বলে রানআউট হয়ে ফেরেন ঝড় তোলা গুরবাজ। ৮ চার ও ৪ ছক্কায় ৫৭ বলে ৮০ করেন উইকেটরক্ষক-ব্যাটার।

এরপর আফগানদের রান তোলার গতি কমে যায়। ২৬তম ওভারের শেষ বলে দলীয় ১৫২ রানে চতুর্থ উইকেট হারায় তারা। ক্রিস ওকসের হাতে ক্যাচ দিয়ে লিয়াম লিভিংস্টোনের শিকার হন আজমতউল্লাহ ওমরজাই। ২৪ বলে ১৯ রান করেন তিনি।

হাসমতউল্লাহ শহিদীও টিকতে পারেননি বেশিক্ষণ। ৩২.১ ওভারে দলীয় ১৭৪ রানে বোল্ড হয়ে ফেরেন রুটের শিকার হয়ে। ৩৬ বলে ১৪ রান করেন আফগান অধিনায়ক। ৩৬.১ ওভারে মার্ক উডের বলে রুটের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ১৫ বলে ৯ রান করা মোহাম্মদ নবী।

Reneta

১৯০ রানে ৬ ব্যাটারকে হারানোর পর রশিদ খানকে নিয়ে হাল ধরেন ইকরাম। সপ্তম উইকেট জুটিতে ৪৩ রান তোলেন দুজনে। ৪৫তম ওভারের প্রথম বলে লংঅনের দিকে উড়িয়ে মারেন রশিদ। বাউন্ডারির কাছে জো রুটের দুর্দান্ত ক্যাচে ফিরে যান ২২ বলে ২৩ রান করে।

৪৭তম ওভারের পঞ্চম বলে বিশ্বকাপে নিজের অভিষেকেই ফিফটি তুলে নেন ইকরাম আলী খিল। তিনটি চার ও এক ছক্কায় ৬১ বলে ফিফটি পূর্ণ করেন। ৪৮তম ওভারের শেষ বলে দলীয় ২৭৭ রানে রিচি টপলের বল উড়িয়ে মারেন ইকরাম। বাউন্ডারি লাইনের কাছে ধরা পড়েন স্যাম কারেনের হাতে। ৬৬ বলে ৫৮ রান করে যান।

পরের ওভারের প্রথম বলে মার্ক উডের শিকার হন ঝড় তোলা মুজিব। টপ এজ হয়ে ধরা পড়েন জো রুটের হাতে। তিনটি চার ও এক ছক্কায় ১৬ বলে ২৮ রান করে ফেরেন।

ইনিংসের এক বল বাকি থাকতে সবকটি উইকেট হারায় আফগানিস্তান। ৪৯.৫ ওভারে দৌড়ে রান নিতে গিয়ে রানআউট হয়ে ফেরেন নাভিন উল হক। ৬ বলে ৫ রান করেন তিনি। ফজলহক ফারুকী অপরাজিত থাকেন ৪ বলে ২ রানে।

ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ নিয়েছেন তিনটি উইকেট। মার্ক উড নেন দুটি। লিয়াম লিভিংস্টোন, রিচি টপলে ও জো রুট নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদিলআফগানিস্তানইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩গুরবাজদিল্লিরশিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কর্তব্যরত পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত নিজ সন্তানের মরদেহ উদ্ধার করলেন

জুলাই ২৪, ২০২৬

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধীদল জনগনকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৪, ২০২৬
ছবি: আইএসপিআর।

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য স্পিকারের

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে আলোচনায় রাজি ককরোচ জনতা পার্টি

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT