চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের কেউ নেই

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে নেই বাংলাদেশ-ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের কেউ। ২০২৪ সালের বর্ষসেরা দলে নেই নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকারও কোনো খেলোয়াড়। অবশ্য গতবছর দলগুলো ওয়ানডে খেলেছেও কম। আবার যে ম্যাচগুলো খেলেছে, সেখানে বর্ষসেরা একাদশে জায়গা পাওয়ার মতো পারফরম্যান্স ছিল না খেলোয়াড়দের।

একাদশে অধিক্য শ্রীলঙ্কান। লঙ্কানদের ৪ জন জায়গা পেয়েছেন। পাকিস্তান ও আফগানিস্তানের ৩ জন করে। এশিয়ার বাইরের কোনো দল থেকে একমাত্র প্রতিনিধি ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড।

বর্ষসেরা দলে যারা
সাইম আইয়ুব (পাকিস্তান)

পাকিস্তানের টপঅর্ডার ব্যাটার ১০৫.৫৩ স্ট্রাইক রেট ও ৬৪.৩৭ গড়ে ৯ ম্যাচ ৫১৫ রান করেছেন। ৩ সেঞ্চুরির সঙ্গে আছে এক ফিফটি।

রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান)
১১ ম্যাচে ৮৯.৭ স্ট্রাইক রেট ও ৪৮.২ গড়ে ৫৩১ করেছেন আফগান তারকা। ৩ সেঞ্চুরি ও ২ হাফ-সেঞ্চুরি আছে নামের পাশে।

পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা)
১২ ম্যাচে ১০৬.৪ স্ট্রাইক রেট ও ৬৩.১ গড়ে ৬৯৪ রান করেছেন লঙ্কান তারকা। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ইতিহাসে ওপেনার হিসেবে ষষ্ঠ সর্বোচ্চ ২১০* রানের ইনিংসটি খেলেন বছরজুড়ে ৩ সেঞ্চুরি ও ২টি ফিফটি হাঁকানো ব্যাটার।

কুশল মেন্ডিস (উইকেটরক্ষক, শ্রীলঙ্কা)
১৭ ম্যাচে ৯০.৬ স্ট্রাইক রেট ও ৫৩ গড়ে ৭৪২ রান করেছেন মেন্ডিস। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪৩ রানের একটি ইনিংস খেলেছেন। একটি সেঞ্চুরি, ৬টি হাফ-সেঞ্চুরি করেছেন লঙ্কান উইকেটরক্ষক-ব্যাটার।

Reneta

চারিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা, অধিনায়ক)
বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক রাখা হয়েছে শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কাকে। গতবছর ১৬ ম্যাচ খেলেছেন। ৯৭.১ স্ট্রাইক রেট ও ৫০.২ গড়ে ৬০৫ রান আসে তার ব্যাটে। একটি সেঞ্চুরির সঙ্গে হাফ-সেঞ্চুরি আছে ৪টি। সর্বোচ্চ ইনিংসটি ১০১ রানের।

শেরফান রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)
বছরজুড়ে ক্যারিবীয়দের হয়ে ৯ ম্যাচ খেলে ৪২৫ রান করেছেন টপঅর্ডার তারকা। স্ট্রাইক রেট ১২০.১ ও গড় ১০৬.২। এক সেঞ্চুরির সঙ্গে চার হাফ-সেঞ্চুরি আছে ২৬ বর্ষী বাঁহাতির।

আজমতুল্লাহ ওমরজাই (আফগানিস্তান)
১২ ম্যাচে ১০৫.৬ স্ট্রাইক রেট ও ৫২.১ গড়ে ৪১৭ রান এসেছে ওমরজাইয়ের ব্যাটে। ১৪৯ রানের সর্বোচ্চ ইনিংসের পিঠে একটি সেঞ্চুরি, ৩টি হাফ-সেঞ্চুরি এবং ১৭টি উইকেট আছে তারকা অলরাউন্ডারের নামের পাশে।

ভানিডু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)
খেলেছেন ১০ ম্যাচ। শিকার করেছেন ২৬ উইকেট, ১৫.৬ বোলিং গড়ে। ১৯ রানে ৭ উইকেট সেরা বোলিং ফিগার ছিল লঙ্কান অলরাউন্ডারের।

শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)
৬ ম্যাচে ১৭.৬ বোলিং গড় ১৫ উইকেট শিকার করেছেন পাকিস্তানি পেসার। ৪৭ রানে ৪ উইকেট গতবছর তার সেরা বোলিং।

হারিস রউফ (পাকিস্তান)
গতবছর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিং করে তিন ম্যাচে শিকার করেন ১০ উইকেট। সবমিলিয়ে ৮ ম্যাচ নিয়েছেন ১৩ উইকেট। ২২.৪ বোলিং গড়, ৫/২৯ সেরা বোলিং ৩১ বর্ষী পেসারের।

এএম গাজানফার (আফগানিস্তান)
উদীয়মান আফগান তারকা গতবছর খেলেছেন ১১ ম্যাচ। সবমিলিয়ে শিকার করেছেন ২১ উইকেট। ১৩.৫৭ গড়ে ৬/২৬ সেরা বোলিং ১৮ বর্ষী তারকার। নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে ২৬ রানে ৬ উইকেট নিয়ে পঞ্চম সর্বকনিষ্ঠ হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ উইকেট নেয়ার রেকর্ড গড়েন এ অফস্পিনার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াআইসিসিআফগানিস্তানওয়েস্ট ইন্ডিজপাকিস্তানবর্ষসেরা একাদশবাংলাদেশভারতমেন্ডিসলিড স্পোর্টসহারিস রউফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নব নিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের বৈঠক

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি

মে ২২, ২০২৬

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মে ২২, ২০২৬

বিক্ষোভে রণ/ক্ষে/ত্র চট্টগ্রামের বাকলিয়া

মে ২২, ২০২৬

সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য সুষম খাবার ব্যয়বহুল ও দুষ্প্রাপ্য নয়

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT