চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এর মানে এই না বিশ্বকাপের আগে বাংলাদেশ খারাপ দল হয়ে গেছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে বসেছে বাংলাদেশ। তাতে অবশ্য শঙ্কিত নন মেহেদী হাসান মিরাজ। যার পেছনে একটা যুক্তিও দিলেন। গত কয়েক বছরে ওয়ানডেতে দারুণ ফর্মে আছে বাংলাদেশ। বিশ্বকাপ সুপার লিগে সেরা চারে থেকে সরাসরি মূল আসরে খেলছে। দলীয় পারফরম্যান্সের কারণেই এটা সম্ভব হয়েছে বলে মত মিরাজের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে শনিবার আফগানিস্তানের কাছে ১৪২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতার পর দ্বিতীয়টিতে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ছিল সাদামাটা পারফরম্যান্স।

আফগানদের বিপক্ষে সিরিজ হেরে খুব বেশি চিন্তিত নন মিরাজ। নিশ্চিত করছেন দলের সবার মধ্যে আন্তরিকতার কথা। বললেন, ‘একটা জিনিস দেখুন, আমাদের টিম বন্ডিং কিন্তু অনেক ভালো, এমনকি ভালো খেলছি। তবে একটা খারাপ সময়ও যায়। আমার কাছে মনে হয় এই দুইটা ম্যাচ আমাদের খারাপ সময়ের মধ্যেই ছিল। আমরা এটা নিয়ে চিন্তিত না। আশা করি এশিয়া কাপ এবং বিশ্বকাপ নিয়ে আরও সুন্দর পরিকল্পনা করতে পারব।’

‘যখন বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে যাবেন, সেটার জন্য আলাদা প্রস্তুতি অবশ্যই নিতে হবে। হ্যাঁ, আমরা জানি এই দুই ম্যাচ ভালো খেলতে পারিনি। টপঅর্ডার যদি আরও বড় ইনিংস খেলতে পারতো, ফলাফলটা অন্যরকম হতে পারতো। এমনকি বোলাররা যদি আরও একটু ভালো বল করতে পারতো, সেটা আরও ভালো হতো।’

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ হার থেকে শিক্ষা নিতে চায় টিম টাইগার্স। ২৫ বর্ষী মিরাজ বললেন, ‘এই সিরিজটা আমাদের খারাপ হয়েছে তার মানে এই না বিশ্বকাপের আগে আমরা খারাপ দল হয়ে গেছি। আমাদের রেকর্ড কিন্তু অনেক ভালো। বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করেছি। এমনকি আমাদের টিম কম্বিনেশনও অনেক ভালো আছে।’

‘একটা সিরিজ খারাপ যেতেই পারে। বিগত দিনের ওয়ানডে ম্যাচগুলো দেখুন। আমরা কিন্তু সেখানে অনেক ভালো ক্রিকেট খেলেছি। অনেক ম্যাচ জিতেছি। এমনকি বিশ্বকাপ সুপার লিগে সেরা চারে আছি। সবমিলিয়ে গত ৩-৪ বছরে কিন্তু ভালো ক্রিকেট খেলেছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানবাংলাদেশবাংলাদেশ-আফগানিস্তানমিরাজমুশফিকলিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, দুর্নীতিতে থাকবে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

৮৬ রানের লক্ষ্য দিয়েও গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন গায়ানা

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

কারিগরি বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

আগস্ট ২, ২০২৬
ছবি: বিবিসি।

রাশিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ২১

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT