চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক-দুইটা সিরিজ ‘এমন’ হতেই পারে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে প্রস্তুতি সেরে নেয়ার লক্ষ্য ছিল বাংলাদেশের। সিরিজ জয় তো দূরের কথা, এখন হোয়াটওয়াশ এড়ানোর মিশন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে লিটন-মিরাজদের। সিরিজ হেরে দলের প্রতিনিধি হয়ে এসে মেহেদী হাসান মিরাজ অবশ্য শোনালেন আশার বাণীই। এক-দুই ম্যাচ হারলেও আত্মবিশ্বাসে ঘাটতি হয়নি দলের, বললেন সেটাও।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে শনিবার আফগানিস্তানের কাছে ১৪২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতার পর দ্বিতীয়টিতে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ছিল সাদামাটা পারফরম্যান্স।

ম্যাচ শেষে মিরাজ বললেন, ‘দেখুন, সুপার লিগে আমরা সেরা চার দলের মধ্যে আছি। আর সব টিমকে হারিয়েই কিন্তু এই পজিশন অর্জন করেছি। এখানে আমরা প্রায় ২৪টি ম্যাচ খেলেছি, বড় বড় দলের সঙ্গে। ভারত, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের মতো দলের সঙ্গে খেলেছি। তারমানে সেখান থেকে তো আমরা পয়েন্ট পেয়েছি। যে কারণে ভালো একটা জায়গায় থেকে শেষ করতে পেরেছি। এক-দুইটা সিরিজ খারাপ হতেই পারে। সেই খারাপ সময়টাকে কাজে লাগাতে হবে। এখান থেকে ভুলগুলো শুধরে উন্নতি করার চেষ্টা করব।’

আফগানদের বিপক্ষে প্রথমবার সিরিজ হারলেও খুব বেশি চিন্তিত নন মিরাজ। ২৫ বর্ষী অলরাউন্ডার বললেন, ‘আমরা এটা নিয়ে চিন্তিত না। আশা করি এশিয়া কাপ এবং বিশ্বকাপ নিয়ে আরও সুন্দর পরিকল্পনা করতে পারব।’

‘বিশ্বকাপে আমাদের প্রত্যেকটা টিমের সঙ্গে খেলা আছে। যখন বিশ্বকাপের মতো মঞ্চে খেলতে যাবেন, সেটার জন্য কিন্তু আলাদা প্রস্তুতি অবশ্যই নিতে হবে। হ্যাঁ, আমরা জানি আমাদের এই দুইটা ম্যাচ ভালো খেলতে পারিনি। যদি রান করতে পারতাম, ফলাফল ভিন্ন হতে পারতো। টপঅর্ডাররা যদি আরও বড় ইনিংস খেলতে পারতো, ফলাফলটা অন্যরকম হতে পারতো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানবাংলাদেশবাংলাদেশ-আফগানিস্তানমিরাজমুশফিকলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

কারিগরি বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষা সময়সূচি প্রকাশ

আগস্ট ২, ২০২৬
ছবি: বিবিসি।

রাশিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ২১

আগস্ট ২, ২০২৬

‘কঙ্কালের মতো দেখতে’, গায়িকাকে ঘিরে নেটিজেনদের মন্তব্য!

আগস্ট ২, ২০২৬
ছবি: বিবিসি।

‘দ্রুত’ চুক্তির শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল ট্রাম্পের

আগস্ট ২, ২০২৬

ব্রাজিলে সাও পাওলোর সাবেক ফুটবলারকে গুলি করে হত্যা

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT