চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের ৮০ শতাংশ আফিম উৎপাদন করে আফগানিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ণ ২৭, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

২০২২ সালে বিশ্বব্যাপী ৮০ শতাংশ আফিম আফগানিস্তানে উৎপাদন হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত দপ্তর (ইউএনওডিসি)।

সোমবার (২৬ জুন) জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত দপ্তর এক প্রতিবেদনে বলেছে, আফগানিস্তানে আনুমানিক ৩ দশমিক ৫ মিলিয়ন মাদক সেবনকারী রয়েছে, যা আফগানিস্তানের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই দাবি অস্বীকার করে বলেছেন, “এখানে আফিম উৎপাদন নিয়ে কোনো গবেষণা করা হয়নি। আফিম চাষ নিষিদ্ধ হওয়ার পর দুই বছর হয়ে গেছে। আমি নিশ্চিত যে, এক শতাংশও চাষ করা হয়নি, যদিও চাষ করা হযতো, তা নির্মূল করা হয়েছে। ২০২৩ সালে আমরা আফগানিস্তানকে আফিম চাষ থেকে সম্পূর্ণ বিরত রেখেছি। সুতরাং ৮০ শতাংশ আফিম চাষের তথ্যটি সঠিক না।”

টোলোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে আগস্ট মাসে আফগানিস্তানে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে, দেশের বেশিরভাগ ওষুধ চিকিৎসা এবং পুনর্বাসন কেন্দ্রগুলো সম্পদের সীমাবদ্ধতার কারণে প্রায় বন্ধ হয়ে যাচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষক ওয়াইস নাসেরি বলেন, “আফিমের চাষ এবং মাদকের উৎপাদন ও পাচারের উপর নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক নজরদারি থাকা সত্ত্বেও যদি এটি বাড়তেই থাকে, তাহলে বুঝতে হবে এখানে আন্তর্জাতিক সংস্থাও জড়িত।”

অপর এক রাজনৈতিক বিশ্লেষক হাসান হকিয়ার বলেন, “ইসলামী নেতার আদেশের ভিত্তিতে মাদকের চাষ ও পাচার হ্রাস করা হয়েছে। এটি সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যক্রমে, আন্তর্জাতিক সম্প্রদায় আফগানিস্তানকে এ ব্যাপারে যেমন সাহায্য করা দরকার তেমন করেনি।”

Reneta

দেশটির দক্ষিণাঞ্চলের কৃষকরা বলেছেন, তালেবান কর্তৃপক্ষ তাদের আফিমের ফসল ধ্বংস করে দিয়েছে। তারা বারবার সরকারের কাছে বিকল্প ফসল চাষের ব্যবস্থা করে তাদের সাহায্য করার আহ্বান জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানবিশ্বব্যাপী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬

৬৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বংশী নদী দখলমুক্ত ও যানজট নিরসনের দাবিতে ধামরাই-সাভারে মানববন্ধন

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাইন্যান্স এশিয়ার তিন ক্যাটাগরিতে পুরস্কার পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT