চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্র্যাঞ্চাইজি লিগে নিষেধাজ্ঞায় মুজিব-ফারুকী-নাভিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ পূর্বাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে একে অপরকে উচ্চ পাঁচ মারছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলতে নিষেধাজ্ঞায় পড়েছেন আফগানিস্তানের অভিজ্ঞ স্পিনার মুজিব উর রহমান এবং দুই পেসার ফজল হক ফারুকী ও নাভিন উল হক। ‘দেশের হয়ে খেলার চেয়ে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেয়ায়’ তাদের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, বিবৃতিতে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এবিসি)।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলতে আগামী দুবছর তাদের কোনো অনাপত্তিপত্র দেয়া হবে না। এ সংক্রান্ত ঝামেলায় ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তি করতেও সময় লাগছে ক্রিকেট বোর্ডটির।

বোর্ড বিবৃতিতে জানিয়েছে, এ তিন খেলোয়াড় ২০২৪ সালের জানুয়ারির ১ তারিখ থেকে আর কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না। একই সাথে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি চেয়েছিলেন তারা।

আফগান বোর্ড জানিয়েছে, ‘আফগানিস্তানের হয়ে খেলা তাদের জাতীয় দায়িত্ব হলেও সেখানে তারা ব্যক্তিগত স্বার্থের উপর বেশি জোর দিচ্ছেন। উপরন্তু বাণিজ্যিক লিগগুলোর কারণে কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করতেও গড়িমসি করছিলেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এ সকল খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।’

আফগানিস্তান ক্রিকেটের বৃহত্তর স্বার্থে একটি নতুন কমিটি গঠিত হওয়ার পর এ নিষেধাজ্ঞা দেয়া হল। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এবিসি’র মান ও মূলনীতির প্রয়োগ করতে এবং জাতীয় দায়িত্বের উপর গুরুত্ব দিতেই এ সিদ্ধান্ত। বোর্ডের মূলনীতি ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়ার জন্য গুরুত্বারোপ করেছে।’

সম্প্রতি মুজিবকে কিনেছে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স, তিনি বর্তমানে বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়ায় আছেন। নাভিন এবং ফারুকী সামনে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআইপিএলআফগানিস্তানএবিসিকলকাতানাভিনফারুকীবিগ ব্যাশমুজিবলক্ষ্ণৌলিড স্পোর্টসহায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT