চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিডনি পৌঁছেছেন আফঈদা-ঋতুপর্ণারা

এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এএফসি নারী এশিয়ান কাপে খেলতে শুক্রবার অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমাদের বহনকারী উড়োজাহাজ। শনিবার থেকে শুরু হবে অনুশীলন।

বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিডনিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা এবং বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দল। সেখান থেকে সরাসরি টিম হোটেলে যায় দল।

১ মার্চ থেকে অস্ট্রেলিয়ার মাটিতে গড়াবে মেয়েদের এশিয়ান কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে থাকা তিন দলের মধ্যে চীন প্রতিযোগিতার ৯ বারের চ্যাম্পিয়ন, তিনবারের চ্যাম্পিয়ন নর্থ কোরিয়া। গ্রুপের অন্য দল উজবেকিস্তান।

Banglabid

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেয় দল। প্রথমবার এএফসি নারী এশিয়ান কাপে অংশ নিচ্ছেন বাংলাদেশের মেয়েরা।

আগামী ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার তিন শহরে গড়াবে এবারের আসর। শিষ্যদের নিয়ে বড় স্বপ্ন বুকে রেখে অস্ট্রেলিয়ায় পা রেখেছেন ইংলিশ কোচ পিটার বাটলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআফঈদাঋতুপর্ণাএএফসি নারী এশিয়ান কাপ ২০২৬পিটার বাটলারবাফুফেবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT