চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এএফসি কাপে খেলতে পারবে না চ্যাম্পিয়ন মোহামেডান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ০১, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ফেডারেশন কাপের ফাইনালে জয়ের পর আনন্দের রেশ এখনও ঢেউ দিচ্ছে মোহামেডানের খেলোয়াড়, কোচিং স্টাফ-কর্মকর্তাদের। মতিঝিল পাড়ার ক্লাবটির এই আনন্দের মাঝেই আছে একটি দুঃসংবাদ। অপেশাদারিত্বের পরিচয় দিয়ে দলটির কর্তারা এএফসির ক্লাব লাইসেন্স করাননি। যেজন্য ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েও সাদাকালোরা এএফসি ক্লাব কাপে অংশ নিতে পারবে না।

শিরোপাজয়ী কোচ আলফাজ আহমেদের কাছে এএফসি ক্লাব কাপে অংশ নেয়ার ব্যাপারে প্রশ্ন ছোঁড়া হয়েছিল। মোহামেডানের সাবেক ফুটবলার বললেন, ‘ক্লাব লাইসেন্স করার জন্য অনেক শর্ত পূরণ করতে হয়। এ ব্যাপারে আমরা সবাই জানি না। শর্ত অনুযায়ী ক্লাব হয়তো লাইসেন্স করাতে পারেনি। এটা সামনে ক্লাব কর্তৃপক্ষ অবশ্যই করবে, ব্যবস্থা নিতে উদ্যোগ নেবে।’

ক্লাবকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতির সুবর্ণ সুযোগটা মোহামেডান যে অনেকটা হেলায় হারাতে চলেছে, সেটা অনেকটাই পরিষ্কার। আলফাজ যদিও বললেন, ‘সুযোগ থাকলে সেটা ক্লাবের অবশ্যই নেয়া উচিৎ।’

সাদাকালোদের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিবের কাছেও ক্লাব লাইসেন্স সংক্রান্ত বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। হতাশা নিয়েই জানালেন, সময়মতো ক্লাবের পক্ষ থেকে কাগজপত্র জমা দেয়া সম্ভব হয়নি বলেই এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে।

‘আমরা এবছর এএফসির লাইসেন্স করিনি। দ্রুততম সময়ের মধ্যে আমরা কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। লাইসেন্স পেতে গেলে যেসব শর্ত পূরণ করা লাগে, সেগুলো সম্পন্ন করে ফুটবল ফেডারেশনে জবা দেবো।’

মোহামেডানের হয়ে ফাইনালে আবাহনীর বিপক্ষে একাই ৪ গোল করে ফেডারেশন কাপ জয়ের নায়ক বনে গেছেন সোলেমান দিয়াবাতে। মালির ফরোয়ার্ড এখন হয়ে উঠেছেন বাংলাদেশ ফুটবল অঙ্গনের মধ্যমণি। দর্শকরা তো বটেই, ক্রীড়া সাংবাদিকরাও তার সঙ্গে কথা বলতে হয়ে উঠছেন মরিয়া। নানা কথার মাঝে এএফসি কাপে খেলতে না পারার বিষয়টি নিয়ে বলেছেন তিনিও।

Reneta

৩২ বর্ষী ফুটবলার বললেন, ‘ফেডারেশন কাপ জিতে আমরা খুশি। এএফসি কাপে খেলা আমার কাছে এখন মুখ্য বিষয় নয়। আমাদের কাছে বড় ব্যাপার ফেডারেশন কাপ জয়।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবাহনীফেডারেশন কাপমোহামেডানলাইসেন্সলিড স্পোর্টসসোলেমান
শেয়ারTweetPin

সর্বশেষ

হামে আক্রান্ত শিশুদের মায়ের রোগপ্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

মে ১১, ২০২৬

ঈদের আগে চাঙ্গা রেমিট্যান্স, ৯ দিনেই আসছে ১২ হাজার কোটি টাকার বেশি

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোইকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আশাবাদী মির্জা ফখরুল

মে ১১, ২০২৬

গ্রাম আদালতের সক্ষমতা জোরদারে ও গ্রাম পুলিশে নারী সদস্য বৃদ্ধিতে গুরুত্ব সরকারের

মে ১১, ২০২৬
ছবি: চ্যানেল আই

গাজীপুরে পোশাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT