চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচে প্রত্যাশা পূরণ করতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ০২, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে লড়াই করে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দলের নিয়মিত অধিনায়ক সাবিনাসহ ১৮ জন খেলোয়াড় ছাড়া খেলেছে পিটার বাটলারের দল। ভালো খেলার পরও প্রথম ম্যাচের ৩-১ গোলে হার পীড়া দিচ্ছে নতুন অধিনায়ক আফঈদা খন্দকারের দলকে। দ্বিতীয় ও শেষ ম্যাচে ভালো ফল নিয়ে মাঠ ছাড়তে চান মেয়েরা।

সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় দেশটির নারী ফুটবল দলের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুনদের অনুপস্থিতিতে আক্রমণভাগের ভার এখন আইরিন, শাহেদা আক্তার রিপাদের কাঁধে।

প্রথম ম্যাচে দুই গোল হজম করে পিছিয়ে পড়া দলকে পেনাল্টি থেকে ম্যাচে ফেরার উপলক্ষ এনে দিয়েছিলেন অধিনায়ক আফঈদা। এই গোলের আগে পোস্টে প্রতিহত হয়েছিল আইরিনের শট। এবার জালের দেখা পেতে মুখিয়ে আছেন তিনি, ‘শট পোস্টে লাগা নিয়ে তো মন খারাপ আছেই। ওই সময় সত্যিই খুব খারাপ লেগেছিল। ওই গোলটা হয়ে গেলে আমরা আগেই ম্যাচে ফিরতে পারতাম, কিন্তু সেটা হয়নি। কোচ আমাদের নিয়ে কাজ করেছেন, দ্বিতীয় ম্যাচে দলের চাওয়া পূরণ করতে চাই।’

দলের গোলকিপার কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেছেন, ‘আসলে প্রথম ম্যাচে মেয়েদের খেলাটা না দেখলে বোঝার উপায় নেই যে আমরা একদম খেলার ধারার বিপরীতে গোল খেয়েছি। কী যে ভালো খেলেছে মেয়েরা, পজিশনাল ফুটবল খেলেছে। ইয়ারজানের কিছু জায়গায় উন্নতি করতে হবে। তবে জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে যথেষ্ট ভালো করছে।’

‘গত ম্যাচে ইয়ারজানের ভুলগুলো নিয়ে আমরা একয়দিন কাজ করেছি। ওকে বোঝানোর চেষ্টা করেছি এবং ও বুঝতে পেরেছে কোন কোন জায়গায় উন্নতি করলে আরও ভালো খেলা যাবে। আশা করি, দ্বিতীয় ম্যাচে ওর উন্নতির প্রতিফলন দেখতে পাবো আমরা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফঈদাআরব আমিরাতইয়ারজানবাফুফেবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT