চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এডিস মশা নিধনে বছরব্যাপী কার্যক্রম অব্যাহত রাখতে হবে: হাসান আহমেদ

জাহিদ রহমান জাহিদ রহমান
১০:৫০ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৩
বাংলাদেশ
A A

শুধু বর্ষা মৌসুমেই এডিস মশা নিধনের কার্যক্রম পরিচালনা করলে চলবে না উল্লেখ করে গণমাধ্যম ব্যক্তিত্ব ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, ‘ডেঙ্গু এখন সারা বছরের সমস্যা তাই এটি প্রতিরোধ করতে এডিস মশা নিধনে বছরব্যাপী কর্মসূচী গ্রহণ করতে হবে।’

মঙ্গলবার ২৫ জুলাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এডিস মশা নিধন ও ডেঙ্গুর প্রকোপ রোধে জনসচেতনতামূলক র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মশা নিধনে যে কীটনাষক ব্যবহার করা হচ্ছে তার গুণগত মান যাচাই করা আবশ্যক এবং মশক নিধনের জন্য ওষুধ ছিটানোর পদ্ধতি ঠিক আছে কি-না এ নিয়ে এখন ভাববার সময় এসেছে। মশা নির্মূলের জন্য সিটি কর্পোরেশন যে আর্থিক বাজেট পায় তার সঠিক ব্যহার হচ্ছে কি-না তার স্বচ্ছতা নিশ্চিত করা উচিৎ।

Banglabid

অনষ্ঠানের সভাপতিত্ব করেন ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু।

সভাপতির বক্তব্যে শফিকুল ইসলাম সেন্টু বলেন, মশক নিধন কার্যক্রমসহ ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়ররের নেতৃত্বে আমরা সকল শ্রেণি পেশার নাগরিকদের সম্পৃক্ত করে একযোগে কাজ করে যাচ্ছি। আমাদের এ অভিযান এডিস মশা নিধন না হওয়া পর্যন্ত চলবে। আমরা আশা করি অচিরেই ডেঙ্গু প্রতিরোধ করে নগরবাসীকে স্বস্তি প্রদান করা সম্ভব হবে। তবে নগরবাসীকেও তার নিজ নিজ বাসা বাড়ির আঙ্গিনা, ফুলের টব, ছাদ বাগান, এসি ফ্রিজের জমানো পানি পরিষ্কারসহ এডিস মশার বিস্তার রোধে সচেতন হবে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জোন-৫ এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ওয়াসিম, বাইতুল ফালাহ মাদরাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা মো. আবু তালহা, ইসলামি চিন্তাবিদ মাওলানা মো. জালাল উদ্দিন, মোহাম্মদপুর টাউনহল বাজার বনিক সমিতির সভাপতি মো. লুৎফর রহমান বাবুল, জামিয়া ওয়াহেদিয়া মাদরাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা মো. জুবায়ের প্রমুখ।

Reneta

র‌্যালিটি ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা প্রদক্ষিণ করে স্থানীয় বাসিন্দাদের মাঝে এডিস মশা নিধনে ব্লিচিং পাউডার, মশক নিধন কর্মীদের জন্য গামবুট, কেরোসিন, হারপিক, মশা মারার ওষুধ বিরতণ করে। এছাড়াও কর্মসূচির মধ্যে ওয়ার্ডের বিভিন্ন বাড়ির দু’পাশের মধ্যের প্যাসেজে ময়লা আবর্জনা পরিষ্কার করাসহ মশা নিধনের কীটনাষক ছিটানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডিস মশাডিবেট ফর ডেমোক্রেসিহাসান আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT