ঈদুল আজহার টানা ১০ দিন ছুটি শেষে সরকারি অফিস ও আদালত আজ খুলেছে। অল্প কিছু সমস্যা ছাড়া ঈদ যাত্রা ও ফেরা স্বস্তির ছিল এবং রাজনৈতিক কারণে এবার পশু কোরবানি কম হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টারা। ঈদের ছুটিতে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন তারা। সময়মতো জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৈরি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।






