বাংলাদেশ

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মাননা প্রত্যাখ্যান করে যা বললেন উপদেষ্টা নাহিদ

উপদেষ্টা নাহিদ সম্মাননা গ্রহণের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা নাহিদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মাননা প্রত্যাখ্যান করে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির সম্মাননা প্রত্যাখ্যান করে অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, এই বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাসিস্ট কাঠামো এখনও দূর হয়নি। যেদিন ফ্যাসিবাদ মুক্ত বেরোবিতে আসব, শিক্ষার্থীদের সকল দাবি দাওয়া পূরণের সক্ষমতা নিয়ে আপনাদের সামনে দাঁড়াবো, সেদিন সম্মাননা নেব।

শনিবার (১২ অক্টোবর) বেরোবির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হন উপদেষ্টা নাহিদ ইসলাম।

একই মঞ্চে দুইজন শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেয়া হয়। এই দুই শিক্ষকের বিরুদ্ধে সেখানে অভিযোগ করেন রাইসুল ইসলাম নামের এক শিক্ষার্থী।

সেই দুই শিক্ষক হলেন, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন কমলেশ চন্দ্র রায় এবং কলা অনুষদের ডিন শফিকুর রহমান।
অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তারা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

এরপর মাইক হাতে নিয়ে উপদেষ্টা নাহিদ বলেন, আমি বিষয়টি জানতাম না, যেহেতু বেরোবিতে এখনও ফ্যাসিস্ট কাঠামো রয়ে গেছে তাই যেদিন শিক্ষার্থীদের সকল দাবি দাওয়া পূরণের সক্ষমতা নিয়ে আপনাদের সামনে দাঁড়াবো, সেদিন সম্মাননা নেব।

বিষয়:উপদেষ্টা নাহিদ রোকেয়া বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…