বাংলাদেশ

বন্যাসহ ২ বিষয়ে ভারতের কাছে ‘স্পষ্ট ব্যাখ্যা’ চাইলেন উপদেষ্টা আসিফ

বন্যার কারণে পানিতে ডুবে গেছে গ্রাম, মানুষ উদ্ধার কাজে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার পানিতে ডুবে গেছে গ্রাম, স্থানীয় মানুষ ও উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‘বন্যাকে পরিকল্পিত দুর্যোগ’ বলে নিজের সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়াও এই বন্যা এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয় নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন আসিফ মাহমুদ।

বুধবার (২১ আগস্ট) রাতে তিনি এ পোস্ট করেন।

পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয়, নোটিশ ছাড়াই ওয়াটার গেইট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।’

এর আগে আরেকটি পোস্টে আসিফ বলেন, ‘বন্যাদুর্গতদের সহযোগিতায় এগিয়ে আসুন। সম্মিলিতভাবে এই পরিকল্পিত দুর্যোগ মোকাবিলা করবে সরকার ও জনগণ।’

বিষয়:আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বন্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…