চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিছু উপদেষ্টাদের নসিহত করুন, নয়তো বিদায় করুন: সালাউদ্দিন আহমেদ

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৭:৫৭ অপরাহ্ন ১৭, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, কিছু উপদেষ্টা আছে যারা জনগণের পালস বুঝেনা। তারা ট্যাক্স-ভ্যাট বাড়িয়েছে। আপনি তাদেরকে হয় নসিহত করেন, নয় বিদায় করেন।

সোমবার ১৭ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে বিএনপি’র এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী ডিসেম্বর মাসের আগেই বাংলাদেশের জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। তিনি বলেন, যদি আপনার নিয়ত ঠিক থাকে তাহলে শীঘ্রই জাতির সামনে নির্বাচনের রোডম্যাপ দিন। তার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে।

তিনি আরও বলেছেন, হাসিনা ও তার দোসররা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। এদেশের প্রশাসনে, আমলাতন্ত্রে, বিচার বিভাগে, পুলিশ বিভাগে লুকিয়ে থাকা হাসিনার দোসররা দেশে এখনও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।

সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আওয়ামী লীগের দাফন হয়ে গেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্টে হাসিনা গণহত্যাকারী হিসেবে পরিগণিত হয়েছে। আওয়ামী লীগ ও হাসিনার আর বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের কোন নির্বাচন মেনে নেয়া হবে না। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। কারণ স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার এই সরকারের নেই।

Jui  Banner Campaign
ট্যাগ: সালাউদ্দিন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নির্বাচনী প্রচারণারয় দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তা: নির্বাচনের সময় ভ্রমণ এড়াতে পরামর্শ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভালোবাসা দিবসে জোভান-নীহার ‘যে কথা বলা হয়নি’

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় তাপমাত্রা কিছুটা কমার আভাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT