বাংলাদেশ

ঈদফেরত যাত্রার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু

ঈদফেরত যাত্রার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে। এখন শুরু হয়েছে ঈদফেরত যাত্রীদের জন্য অগ্রিম টিকিট বিক্রি।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ৮টা থেকে ঈদফেরত যাত্রার টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আজ ২৩ মার্চের ট্রেন যাত্রার টিকিট পাওয়া যাচ্ছে।

রেলওয়ের ঘোষিত সূচি অনুযায়ী, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ থেকে পাওয়া যাবে।

এবার ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

রেল কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের টিকিট কেনা সহজ করতে পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হচ্ছে।

বিষয়:ঈদুল ফিতর বিক্রি শুরু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…