চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি আবেদন শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ন ১২, নভেম্বর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অনলাইনে ভর্তি আবেদন। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষার্থীরা ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত আসন শূন্য থাকা সাপেক্ষে আবেদন করতে পারবে।

এবারও ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই ও ভর্তি করা হবে। আগামী ১২ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর সূত্র জানায়, ভর্তির আবেদন https://gsa.teletalk.com.bd এই ঠিকানায় পাওয়া যাবে। এবারের ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে।

ভর্তি কার্যক্রম আগামী ১৭ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। আর প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শুরু হবে ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। আর দ্বিতীয় অপেক্ষমাণ তালিকার ভর্তি চলবে ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা দেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে। এ ক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। ডাবল শিফট প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না।

মাউশি অধিদপ্তর সূত্র জানায়, সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে ৪০ শতাংশই ক্যাচমেন্ট এরিয়া কোটা। এ ছাড়া বীর ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ, সংযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১০ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা ২ শতাংশ, অধ্যয়নরত শিক্ষার্থীর যমজ ও সহোদর ভাই-বোনরা ৫ শতাংশ কোটায় সংরক্ষিত আসনে ভর্তির সুযোগ পাবে।

Reneta

মুক্তিযোদ্ধা কোটা নাতি-নাতনিদের জন্য প্রযোজ্য হবে না। এই কোটায় প্রয়োজনীয় শিক্ষার্থী না পাওয়া গেলে মেধা থেকে পূরণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি আবেদন শুরুস্কুলে ভর্তি আবেদনস্কুলে ভর্তি আবেদন শুরু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সারাবিশ্বে কমছে হাম, বাংলাদেশে কেন বাড়ছে?

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জামিন পেলেন জামায়াত নেত্রী বিবি সাওদা

এপ্রিল ৭, ২০২৬

জুনে সান মারিনোয় খেলতে যাবে বাংলাদেশ

এপ্রিল ৭, ২০২৬

বর্তমান সরকারের দুর্নীতি থাকলেও তদন্ত হবে: জাহেদ উর রহমান

এপ্রিল ৭, ২০২৬

আদালতে শিরীন শারমিন, কারাগারে আটক রাখার আবেদন

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT