বিনোদন

শ্রদ্ধার বাড়িতে আদিত্য, প্রেম ভেঙেছে অনন্যার সাথে?

তিনজন তরুণের হাস্যোজ্জ্বল ছবি, বাংলাদেশি যুবকদের জীবনধারা ও সংস্কৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন যুবক-যুবতীর হাস্যোজ্জ্বল ছবি, বাংলাদেশি সংস্কৃতি ও জীবনধারার প্রতিফলন. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অনন্যা পান্ডের সাথে প্রেম ভেঙ্গে গেছে আদিত্য চোপড়ার, এমনটাই শোনা যাচ্ছে। আর প্রেম ভাঙ্গার নেপথ্যে শোনা যাচ্ছে শ্রদ্ধা কাপুরের নাম।

এক সময় শ্রদ্ধা কাপুরের সঙ্গে প্রেম ছিল আদিত্যর। ‘আশিকি টু’ দিয়েই প্রেম শুরু দু’জনের। যদিও এই সম্পর্কের কথা তারা নিজেরা কোনওদিন স্বীকার করেননি। এই প্রেম বেশিদূর গড়ায়নি, তার আগেই বিচ্ছেদ হয়ে যায় তাদের।

শ্রদ্ধা-আদিত্যের পুরোনো প্রেম নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। শুক্রবার গভীর রাতে শ্রদ্ধা কাপুরের বাড়ি থেকে বের হতে দেখা যায় আদিত্যকে। মুহূর্তটি ক্যামেরায় বন্দী করেন পাপারাজ্জিরা। সেই ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। সেই সাথে গুঞ্জন, তাহলে কি অনন্যার সঙ্গে প্রেম ভাঙল!

অনন্যা পান্ডে এবং আদিত্য রায় কাপুরের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে বেশ কিছুদিন আগেই। দুজনকে একসঙ্গে দেখা গেছে বহুবার। স্পেনে ভক্তের ক্যামেরায় ধরা পরেছিলেন তারা। সেই থেকে লন্ডন, মালদ্বীপ একসঙ্গে বহু জায়গায় দেখা মিলেছে তাদের। ইন্ডাস্ট্রির বিভিন্ন পার্টিতেও একসঙ্গেই যেতেন তারা। মাস কয়েক আগে করণ জোহরের শোয়ে এসেও নিজেদের সম্পর্ক নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন তারা।

গত মাসে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছিলেন অনন্যা। তারপর থেকেই আদিত্যর সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শুরু হয়। তখনই শ্রদ্ধার নাম নিয়ে শুরু হয় জল্পনা। সেই জল্পনাতেই শিলমোহর পড়ল এবার।

সূত্র: কইমই

বিষয়:অনন্যা পান্ডে আদিত্য চোপড়া শ্রদ্ধা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…