চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার থেকে দেশের সর্বাধুনিক ৩ প্রেক্ষাগৃহে ‘আদিম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ২৫, মে ২০২৩
বিনোদন
A A

শুক্রবার (২৬ মে) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যুবরাজ শামীম পরিচালিত গণ-অর্থায়নে নির্মিত বহুল প্রতীক্ষিত ছবি ‘আদিম’। দেশের সর্বাধুনিক তিনটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে। ছবিটি নিয়ে সাধারণ দর্শকের আগ্রহে আপ্লুত নির্মাতা। দর্শকের উদ্দেশে এই নির্মাতা জানিয়েছেন, ‘শুক্রবার থেকে আদিম শুধু আর আমার একার নয়, ছবিটি এখন থেকে সবার’!

এদিকে রাজধানীর মধ্যে অত্যাধুনিক দুই মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি পাচ্ছে ‘আদিম’। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় প্রতিদিন ‘আদিম’ এর দুটি শো চলবে। একটি দুপুর ২টা ২০ মিনিটে, এবং অন্য শোটি চলবে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। নির্মাতা জানান, যমুনা ব্লকবাস্টারে দিনে তিনটি শো চলবে আদিমের। সকাল ১১টা ৩০, দুপুর ২টা ৪০ এবং রাত ৮টায়।

ঢাকার অদূরে নারায়ণগঞ্জের সিনেস্কোপেও মুক্তি পাচ্ছে ‘আদিম’। এখানে তিনি ৪টি শো রয়েছে বলে জানান নির্মাতা যুবরাজ শামীম। তিনি বলেন, আদিম নির্মাণের পেছনে নারায়ণগঞ্জ শহরের একটা বিরাট ভূমিকা আছে। এই শহরে আদিম চলবে, এটা ভাবতেই উচ্ছ্বাস কাজ করছে। সিনেস্কোপকে সব সময় ফর্মূলা ছবির পাশাপাশি অন্য ধরনের ছবিকেও প্রমুট করতে দেখেছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

‘আদিম’ সিনেমার একটি দৃশ্যে সোহাগী

নির্মাতা জানান, সিনেস্কোপ নারায়ণগঞ্জে দুপুর ১২টা থেকে রাত পর্যন্ত মোট ৪টি শো থাকছে। ১২টার শো ছাড়াও প্রতিদিন দুপুর ৩টা, বিকাল সাড়ে ৫টা এবং রাত ৮টায় শো রয়েছে।

দেশের প্রেক্ষাগৃহে আদিম মুক্তি পাচ্ছে, এই প্রতিক্রিয়ায় যুবরাজ শামীম বলেন,“একটা ছবিতে পরিচিত মুখ নাই, তারউপর নির্মাতার প্রথম ছবি। তবুও স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার কিংবা সিনেস্কোপের মতন দেশের সর্বাধুনিক সিনেমা হল ছবিটা নিলো! আদিম এর চরিত্র কালা, ল্যাংড়া আর সোহাগীকে নিয়ে আমরা সদলবলে শুক্রবার থেকে সিনেমা হলগুলোতে ঘুরে বেড়াবো, ভাবতেই কেমন পুলক অনুভব করছি।”

‘আদিম’ এর পুরো জার্নিতে যারা পাশে ছিলেন, ছবি মুক্তির প্রাক্কালে তাদের প্রতি ধন্যবাজ জানিয়ে যুবরাজ বলেন,“আদিম নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী ও পুরস্কৃত হওয়া সহ দেশের প্রেক্ষাগৃহে আসতে পারার পুরো জার্নিটা সম্ভব হয়েছে আমার শেয়ার হোল্ডার, সাংবাদিক ভাই বোন এবং আদিম এর কলাকুশলীদের সমর্থনের কারণে। তাদের সকলের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।”

Reneta

টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। সিনেমার কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম।

ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আদিম এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ। চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা রাসেল আহমেদকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আদিমমস্কোযুবরাজ শামীমলিড বিনোদনশুক্রবারসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬

আর্জেন্টিনা বিদ্বেষীদের বিতাড়িত করতে অধ্যাদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট মিলেই

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT