চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘মা’ ও ‘আদিম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ২৬, মে ২০২৩
বিনোদন
A A

শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুটি বাংলা ছবি। একটি অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমা ‘মা’। এই সিনেমাটি শুক্রবার দেশের ৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। হলের মধ্যে রয়েছে স্টার সিনেপ্লেক্সের মিরপুর শাখা (সনি সিনেপ্লেক্স), যমুনা ব্লকবাস্টার ও সিরাজগঞ্জের রুটস সিনেমা হলে।

অন্যদিকে ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক জুরি পুরস্কারজয়ী আদিম ছবিটিও মুক্তি পেল ৩টি সিনেমা হলে। যুবরাজ শামীম পরিচালিত গণ-অর্থায়নে নির্মিত সিনেমাটি স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা, যমুনা ব্লকবাস্টার ও নারায়ণগঞ্জের সিনেস্কোপে মুক্তি পেয়েছে।

‘মা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। পরিচালক জানিয়েছেন, ১৯৭১ সালে কুমিল্লা অঞ্চলের এক সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। নিজের সাত মাস বয়সী সন্তানের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেননি বীণাপাণি বড়ুয়া। সন্তানকে নিয়ে তার লড়াইয়ের গল্প তুলে আনা হয়েছে। সিনেমাটির দৃশ্যধারণের সময় চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন পরীমনি, পুত্রসন্তান রাজ্যকে গর্ভে নিয়েই বীণাপাণি চরিত্র ধারণ করেছেন তিনি।

বিভিন্ন চরিত্রে এতে আরও অভিনয় করেছেন, আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য ও শাহাদাত হোসেনসহ অনেকেই।

‘আদিম’ ছবির গল্প বস্তিকে কেন্দ্র করে। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম।

ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আদিম এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ। চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা রাসেল আহমেদকে।

Reneta

পরিচালক যুবরাজ শামীম বলেন, ‘একটা ছবিতে পরিচিত মুখ নাই, তার উপর নির্মাতার প্রথম ছবি। তবুও স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার কিংবা সিনেস্কোপের মতন দেশের সর্বাধুনিক সিনেমা হল ছবিটা নিলো! এতেই আমি কৃতজ্ঞ। সবাইকে আদিম দেখার আহ্বান।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদিমমালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

৪ সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহারের আহ্বান সিপিজের

জুন ১৭, ২০২৬

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদী থেকে ৩৮ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

জুন ১৭, ২০২৬

বিশ্বকাপে আজ মাঠে নামছে পর্তুগাল: জয়ের প্রত্যাশায় প্রবাসী বাংলাদেশিরাও

জুন ১৭, ২০২৬

যুবককে হাত-পা বেঁধে গণপিটুনি দিয়ে গ্রামছাড়া করার অভিযোগ

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মায়ের ঘনিষ্ঠ সহচর ও সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT