চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিন্ডেনবার্গকাণ্ডে ৬ মাসে আদানির ক্ষতি চার লাখ কোটি টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গের প্রতিবেদনের জন্য আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানী গত ছয় মাসে ৬০.২ বিলিয়ন মার্কিন ডলার হারিয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে আদানির শেয়ার ও ধন সম্পত্তির পরিমাণ নিন্মমুখী। বিশ্বখ্যাত সংবাদ সংস্থা ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, গৌতম আদানির মোট সম্পদ এই বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে আরও ক্ষতির মুখে। হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনে আদানি গ্রুপকে অ্যাকাউন্টিং জালিয়াতি এবং স্টক ম্যানিপুলেশনের জন্য অভিযুক্ত করা হয়েছিল। এরপরই তিনি ২৭ জানুয়ারী পর্যন্ত ২০.৮ বিলিয়ন মার্কিন ডলার হারান, যা কোনও শিল্পপতির একদিনে ক্ষতির বিচারে সর্বোচ্চ।

অভিযোগ অস্বীকার করেছে আদানি বলেন, সুপ্রিম কোর্ট-নিযুক্ত প্যানেলের প্রতিবেদনের উল্লেখ করে বলেন তার গ্রুপের বিরুদ্ধে কোনও অভিযোগ খুঁজে পাওয়া যায়নি। আদানি হিন্ডেনবার্গের প্রতিবেদনটিকে ‘ভুল তথ্য’ এবং ‘অযৌক্তিক অভিযোগ’ বলে অভিহিত করেছেন। যার উদ্দেশ্য ছিল তার খ্যাতি নষ্ট করা এবং স্টক মূল্যের ইচ্ছাকৃত পতন ঘটানো।

গত ২৭ জুন গৌতম আদানি ফ্ল্যাগশিপ ফার্ম আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের বার্ষিক প্রতিবেদনে, সুপ্রিম কোর্ট-নিযুক্ত প্যানেলের প্রতিবেদনের উল্লেখ করে বলেন, তাঁর গ্রুপের বিরুদ্ধে কোনও অভিযোগ খুঁজে পাওয়া যায়নি ।

অন্যদিকে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, এই বছরের শুরুতে বিশ্বের ৫০০ জন ধনীব্যক্তি বা সংস্থা ৮৫২ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা অর্জন করেছে। সূচকের প্রতিটি সদস্য গত ছয় মাসে গড়ে প্রতিদিন ১৪ মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করেছেন। ইলন মাস্ক এবং মার্ক জুকারবার্গের মধ্যে চলছে এক ছায়া যুদ্ধ। সম্প্রতি ট্যুইটর এবং ইনস্টা থ্রেডের মাধ্যমে আবারও দুই কোটিপতি একে অপরকে টেক্কা দিতে নেমেছে। ৩০ জুন পর্যন্ত ইলন মাস্ক ৯৬.৬ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন, অন্যদিকে মেটাভার্সের সিইও মার্ক জুকারবার্গ ৫৮.৯ বিলিয়ন মার্কিন ডলার লাভ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদানি গ্রুপহিনডেনবার্গ রিসার্চ
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT