বিনোদন

মারা গেছেন ‘আদম’ ছবির পরিচালক

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আদমের ছবি, তিনি মারা গেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র নির্মাতা আদমের কালো-সাদা ছবি, তিনি মারা গেছেন, শোক প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল বছর ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘আদম’ ছবির পরিচালক আবু তাওহীদ হিরণ (৩৮) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার ভোর চারটা নাগাদ রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় তরুণ এই চলচ্চিত্র নির্মাতা হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, ভোরে বাসার কেয়ারটেকারকে কল দিয়ে হিরণ জানান, তিনি শারীরিক অসুস্থতা অনুভব করছেন। দ্রুত পৌঁছুলে রুম ভেতর থেকে বন্ধ থাকার কারণে তিনি রুমে ঢুকতে ব্যর্থ হন৷

পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে হিরণকে মৃত অবস্থায় পান।

খুলনা খালিশপুরের ছেলে আবু তাওহীদ হিরণ পরিচালিত ‘আদম’ ছবিতে অভিনয় করেছিলেন ইয়াশ রোহান, ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম প্রমুখ। তার পরিচালনায় ‘রং রোড’ নামে একটি সিনেমার শুটিং শেষ হয়েছে।

বিষয়:আদম আবু তাওহীদ হিরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…