চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদ্-দ্বীন হাসপাতালকে আরও ২ দিন সময় দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ০৮, জুন ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজের জবাব দিতে আরও দুই দিন সময় দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, মঙ্গলবার হাসপাতালের জবাব পাওয়ার পর আইনানুগ ব্যত্যয় ও অভিযোগ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (৮ জুন) সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশের জবাব দেওয়ার জন্য আরও দুই দিন সময় দেওয়া হয়েছে। মঙ্গলবার তারা ব্যাখ্যা জমা দেবে। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আদ্-দ্বীন বৈধ না অবৈধ, সে বিষয়টি জেনেই মন্ত্রণালয় চিঠি দিয়েছে। সময় না দিলে তারা আদালতে আইনি সুবিধা নিতে পারত। তাই আরও দুই দিন সময় দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কী পরিমাণ ক্ষতিপূরণ দেবে, তা তাদের নিজস্ব বিষয়। তবে ক্ষতিপূরণের বিষয়টি সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করবে না। সরকার আইনজীবীর মাধ্যমে প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ গ্রহণ করবে।

এদিকে ডেঙ্গু মৌসুম সামনে রেখে রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) অনুদান হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এক লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড (আইভি স্যালাইন) দিয়েছে। সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির প্রতিনিধিরা এই স্যালাইন হস্তান্তর করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে কেন্দ্রীয় গুদামে এক লাখ স্যালাইন মজুত রয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলা পর্যায়ে আরও ২০ থেকে ২৫ হাজার স্যালাইন সংরক্ষিত আছে। তবে ডেঙ্গুর প্রকোপ বাড়লে অতিরিক্ত স্যালাইনের প্রয়োজন হতে পারে।বর্তমানে বাংলাদেশের ওষুধ বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে। দেশীয় প্রতিষ্ঠানগুলো ভ্যাকসিন উৎপাদনে সক্ষম হলে আন্তর্জাতিক বাজারে এ খাতের পরিধি আরও বাড়বে।

সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় অবকাঠামো ও সরঞ্জাম উন্নয়নে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি। ভেন্টিলেটর, গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি, ভ্যাকসিন এমনকি সিরিঞ্জেরও ঘাটতি ছিল। বেসরকারি উদ্যোক্তাদের সহযোগিতায় সরকার বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা করেছে।

Reneta

হামের পরিস্থিতি নিয়ে তিনি জানান, চলমান টিকাদান কার্যক্রমের ফলে আগামী ২০ জুনের মধ্যে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হওয়ার আশা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদ্-দ্বীনস্বাস্থ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধীদল জনগনকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৪, ২০২৬
ছবি: আইএসপিআর।

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য স্পিকারের

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে আলোচনায় রাজি ককরোচ জনতা পার্টি

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT