চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজ্ঞাপন বয়কট এক্সকে হত্যা করবে: ইলন মাস্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A

সোশ্যাল মিডিয়ায় ইলন মাস্কের ইহুদি বিরোধী মনোভাব প্রকাশের প্রতিবাদে এক্সে (টুইটার) বিজ্ঞাপন প্রচার করা বন্ধ করেছে অ্যাপল এবং ডিজনির মতো বড় বড় বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে এক্স প্রধান ইলন মাস্ক বিজ্ঞাপনদাতাদের নিন্দা জানিয়ে তারা এক্সকে হত্যা করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন।

বিবিসি জানিয়েছে, গতকাল ২৯ নভেম্বর বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ডিলবুক সামিটে মাস্ক অভিযোগ করেন, বিজ্ঞাপনদাতা সংস্থাগুলো তাকে ব্ল্যাকমেইল করার জন্য এক্সে বিজ্ঞাপন বয়কট করা শুরু করেছে। তিনি বলেন, আমি তাদের বিজ্ঞাপন দিতে বলছি না। যদি কেউ আমাকে বিজ্ঞাপন বা অর্থ দিয়ে ব্ল্যাকমেইল করতে চান তবে নিজেই করুন।

তিনি একই সামিটে এক দিন আগে বক্তৃতা প্রদান করা ডিজনির সিইও বব ইগারের কথা উল্লেখ করে বলেন, এটা কি স্পষ্ট? বব, আপনি যদি শ্রোতাদের মধ্যে থাকেন তবে শুনুন, আমি এমনটাই অনুভব করি। তিনি বলেন, পুরো বিশ্ব জানবে বিজ্ঞাপনদাতারা এই কোম্পানিকে হত্যা করেছে।

কিছুদিন আগে মাস্ক এমন একটি পোস্টের সাথে সহমত হয়েছেন যা ইহুদি বিরোধী হিসেবে বিবেচিত হচ্ছে। পোস্টটিতে লেখা ছিল, ‘ইহুদিরা শ্বেতাঙ্গদের প্রতি দ্বান্দ্বিক ঘৃণা পোষণ করে’। পোস্টটির কমেন্টে মাস্ক লিখেছেন, ‘আপনি আসল সত্য বলেছেন’। এই ঘটনার পর থেকেই সমালোচিত হচ্ছেন মাস্ক। কেউ কেউ বলেছেন, তাকে তার পদ থেকে বরখাস্ত করা উচিত।

তবে টেসলা এবং স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক গতকাল সেই পোস্টের জন্য ক্ষমা চেয়ে বলেন, এটি অনলাইনে শেয়ার করা সবচেয়ে বোবা বিষয় হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলন মাস্কএক্সটুইটারবিজ্ঞাপন বয়কট
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে সতর্ক করল সরকার, গ্যাস সংকট নিয়ে আশার বার্তা

আগস্ট ৪, ২০২৬

‘হলুদ সাংবাদিকতা’র অভিযোগে পাকিস্তানে আল জাজিরার ওয়েবসাইট ব্লক

আগস্ট ৪, ২০২৬

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

আগস্ট ৪, ২০২৬

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT