চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা হারালেন সানা খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ২৫, জুন ২০২৫
বিনোদন
A A

মা হারালেন ভারতীয় সিনেমার প্রাক্তন অভিনেত্রী সানা খান। মঙ্গলবার (২৪ জুন) মুম্বাইয়ে অসুস্থতাজনিত কারণে মারা যান সানার মা সাইদা। সানা তার ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া পোস্টে এই দুঃসংবাদ জানান।

তিনি লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্রিয় মা মিসেস সাইদা অসুস্থতার সঙ্গে লড়াই করার পর আল্লাহর কাছে ফিরে গিয়েছেন। এশার নামাজের পর রাত ৯টা ৪৫ মিনিটে ওশিওয়ারা কবরস্থানে জানাজা অনুষ্ঠিত হবে। আমার মায়ের জন্য আপনাদের দোয়া সহায়ক হবে।”

মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রেখেছিলেন সানা খান। বিজ্ঞাপন থেকে শুরু করে টেলিভিশন রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছেন। জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস সিজন-সিক্স’-এ সেরা তিনে জায়গা করে নিয়েছিলেন।

২০০৫ সালে ‘ইয়েহি হ্যায় হাই সোসাইটি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। ২০০৬ সালে ‘ই’ সিনেমার মাধ্যমে তামিল ভাষার সিনেমায় অভিষেক ঘটে সানার। ২০১০ সালে ‘কল্যাণরাম কাথি’ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন সানা। ২০১৩ সালে ‘ক্ল্যাইমেক্স’ সিনেমার মাধ্যমে মালায়ালাম ভাষার সিনেমায় অভিষেক ঘটে। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী।

২০২০ সালে সানা অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। মানবিক কাজ ও ইসলাম ধর্ম অনুসরণ করে বাকি জীবন কাটানোর সিদ্ধান্তের কথা জানান। একই বছর মুফতি আনাস সাঈদকে বিয়ে করেন সানা। এ সংসারে তাদের দুটো পুত্রসন্তান রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতীয় সিনেমার প্রাক্তন অভিনেত্রীমারা গেছেনসাইদাসানা খানসানার মা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রকাশ করেছে ‘হেলভেটিক ম্যাগাজিন’

সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রকাশ করেছে ‘হেলভেটিক ম্যাগাজিন’

মে ৩, ২০২৬
ডায়বেটিস বিশেষজ্ঞদের উপস্থিতিতে ‘সেমিনার অফ ডায়বেটিস ম্যানেজমেন্ট এন্ড প্রিভেনশন’

ডায়বেটিস বিশেষজ্ঞদের উপস্থিতিতে ‘সেমিনার অফ ডায়বেটিস ম্যানেজমেন্ট এন্ড প্রিভেনশন’

মে ৩, ২০২৬
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অপতথ্য মোকাবেলায় কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অপতথ্য মোকাবেলায় কাজ করতে তথ্যমন্ত্রীর আহ্বান

মে ৩, ২০২৬
ছবি সংগৃহীত

‘আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে’

মে ২, ২০২৬

বৃষ্টি দেখে ‘পরিকল্পনা’ বদলায় নিউজিল্যান্ড

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT