বিনোদন

বাবা হারালেন অভিনেত্রী রুনা খান

অভিনেত্রী রুনা খান তার বাবার সাথে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী রুনা খান তার বাবার সাথে হাসিমুখে ছবি তুলেছেন, যা পরিবারের ভালোবাসা ও আবেগের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনয়শিল্পী রুনা খানের বাবা ফরহাদ হোসেন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার রাতে বার্ধক্যের কারণে মারা যান তিনি।

সোমবার সকালে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন রুনা খান।

ব্যক্তিজীবনে রুনা খানের বাবা সরকারি চাকরিজীবী ছিলেন। টাঙ্গাইল জেলার মির্জাপুরের মসদই গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সেখানেই তাঁর দাফন হতে পারে বলে জানা গেছে। এদিকে রুনা খানের বাবার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন তাঁর সহকর্মী ও ভক্তরা।

অভিনয়জগতের অনেকের পাশাপাশি রুনা খানের ভক্তরা তার বাবার আত্মার শান্তি কামনা করেছেন।

বিষয়:অভিনেত্রী খান নাটক বাবা রুনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…