বিনোদন

সংঘের অন্তর্বর্তী সংস্কার কমিটিতে আরো চার জন

সংঘের অন্তর্বর্তী সংস্কার কমিটিতে আরো চার জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রে চারজন ব্যক্তি, যারা সংঘের অন্তর্বর্তী সংস্কার কমিটিতে অন্তর্ভুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নানা অভিযোগ আর বিতর্কের পর গেল ১৮ সেপ্টেম্বর অভিনয় শিল্পী সংঘের বর্তমান কমিটিকে নিষ্ক্রিয় করা হয়েছে। গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি। যার প্রধান হিসেবে দায়িত্ব পান নাট্যজন তারিক আনাম।

সংঘের অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটিতে এবার যুক্ত হলেন আরো চার অভিনয়শিল্পী। বুধবার বিকেলে শিল্পী সংঘের অফিশিয়াল প্যাডে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটিতে আরো চার জন অভিনয়শিল্পীর নাম প্রকাশ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটির প্রধান তারিক আনাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, “গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ গঠন ও আমাকে সেই কমিটির প্রধান করে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আরো চারজনকে যুক্ত করার সিদ্ধান্তও গৃহীত হয়েছিল। আমাদের এই কমিটিতে নিম্নে উল্লেখিত ব্যক্তিগণ কাজ করতে সদয় সম্মতি প্রদান করেছেন। তারা হচ্ছেন ওয়াহিদা মল্লিক জলি, জীতু আহসান, সাহানা রহমান সুমি এবং এ কে আজাদ সেতু। “

সবার সহায়তা কামনা করে বিজ্ঞপ্তিতে বলা হয়,“আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করি। আপনাদের সুচিন্তিত যুগোপযোগী পরামর্শ আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। অভিনয়শিল্পী সংঘের সংস্কার ও আগামীদিনের রূপরেখা বিষয়ে আপনাদের যে কোন পরামর্শ লিখিতভাবে নিম্ন ঠিকানায় প্রেরণের বিনীত অনুরোধ করছি।”

বিষয়:এ কে আজাদ সেতু ওয়াহিদা মল্লিক জলি তারিক আনাম শিল্পী সংঘ সংঘ সাহানা রহমান সুমি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…