চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আপনারা না শিল্পী, না মানুষ’, কাদেরকে বললেন ইরফান?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A
জনসমুদ্রে বক্তৃতা দিচ্ছেন ইরফান, জনসমুদ্রে হাজার হাজার মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিগত সরকারের দুঃশাসন নিয়ে মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। আবার আওয়ামী লীগের হয়ে কাজ করতে যাদের ডাকা হতো তারাও বলা শুরু করেছেন যে, বিভিন্ন কৌশলে তাদের দলে ডাকা হতো। সুবিধার লোভে না পড়ে অনেকে নিজেদের আলাদা করে রেখেছিলেন। শিল্পীদের মধ্যে অনেকে ব্যক্তি স্বার্থের আশায় আওয়ামী লীগের বিভিন্ন ক্যাম্পেইনে যোগ দিলেও কেউ কেউ সেই লোভের ফাঁদে পা দেননি।

নিজের সঙ্গে ঘটে যাওয়া এমন ঘটনা প্রকাশ্যে আনলেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি ফেসবুকে পোস্ট দিয়ে জানান, গেল নির্বাচনের আগেও মোটা অঙ্কের টাকা দিয়ে তাকে অফার করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের পক্ষে নির্বাচনে প্রচারণায় অংশ নিতে।

ইরফান সাজ্জাদ বলেন, গত নির্বাচনে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার জন্য আমাকে মোটা অঙ্কের টাকা প্রস্তাব করা হয়েছিল। আমি সম্মানের সাথে তাদেরকে বলেছিলাম আমি কোনো দলের পক্ষে সেটা যে দলই হোক আমি নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করব না।

কারণ উল্লেখ করে ইরফান সাজ্জাদ বলেন, কোনো দলকেই আমার যোগ্য মনে হয় না কখনো। সোমবার ফাঁস হয়েছে আওয়ামী লীগের সুবিধাভোগী কয়েকজন শিল্পীদের একটি হোয়াটস অ্যাপ গ্রুপের চ্যাটিং, যেখানে ছাত্র-জনতার আন্দোলনের ঘোর বিরোধীতা করেছিলেন তারা।

ইরফান সাজ্জাদ বলেন, আমি বিশ্বাস করি অভিনেতা, গায়ক-গায়িকা, পরিচালক অতঃপর একজন শিল্পী সাধারণ মানুষের তৈরি। মানুষের জন্যই আমরা কাজ করি আর সেই মানুষরাই যখন গণহত্যার শিকার হচ্ছিলেন তখন যেসব শিল্পীরা এসব সমর্থন করছিলেন; দুঃখের সাথে বলতে হচ্ছে আপনারা না শিল্পী হতে পেরেছেন না মানুষ। আপনারা আমাদের অনেক সিনিয়র কিন্তু মানুষ হিসেবে আমাদের কাজ থেকে অনেক পিছিয়ে।

এ নিয়ে ইরফান ঘৃণা প্রকাশ করে বলেন,“ধিক্কার জানাই আপনাদের। আমি জানি না এই গ্রুপে আর কে কে আছেন বা ছিলেন যারা গণহত্যা সমর্থন করেছেন তারাও সমান অপরাধী। এখন যতই ভালো সাজার চেষ্টা করেন কোন লাভ নাই।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ইরফানইরফান সাজ্জাদনাটকলিড বিনোদনশিল্পীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট ৬, ২০২৬

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT