সিঙ্গাপুরে চিত্রনায়ক ফারুকের প্রথম জানাজা
সিঙ্গাপুরে চিত্রনায়ক ফারুকের প্রথম জানাজা অনুষ্ঠিত, ছবি তোলা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
নন্দিত চলচ্চিত্র অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক এমপি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী এই অভিনেতা। তার বয়স হয়েছিল ৭৪ বছর। আজ সিঙ্গাপুরে তার জানাজার নামাজ হবে। মঙ্গলবার সকালে তার মরদেহ দেশে আনার কথা রয়েছে। নায়ক ফারুকের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






