বাংলাদেশ

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ঢাকা রেঞ্জ এরিয়াতে চলবে না: ডিআইজি

ঢাকা রেঞ্জের ডিআইজি ও পুলিশ কর্মকর্তাদের সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা রেঞ্জের ডিআইজি ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কেউ যদি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য এসপিদের নির্দেশ দিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন: নিষিদ্ধ সংগঠনের কোন কার্যক্রম ঢাকা রেঞ্জ এরিয়াতে চলবে না।

রোববার (১১ মে) সকালে সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন ডিআইজি।

রেজাউল করিম মল্লিক বলেন: বিগত সময়ে উচ্চাভিলাসী অপেশাদার কিছু কর্মকর্তা পুলিশকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এখনও যদি কোন পুলিশের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যায় সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।

ডিআইজি বলেন: থানাকে সাধারণ মানুষের আস্থার জায়গা করে তুলতে হবে। অপরাধী বা অধিনস্থ পুলিশের কোন অপরাধ হলে, তা সরাসরি শুনে ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি।

এসময় তিনি বলেন: ‘টক টু ডিআইজি’ নামে একটা মোবাইল অ্যাপ চালু করবেন তারা, এ অ্যাপসের মাধ্যমে যেকোন তথ্যে দেয়া ও ডিআইজির সাথে সরাসরি যোগাযোগ করা যাবে, গোপন থাকবে তথ্যদাতার নাম।

যেকোন ধরণের চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও যেকোন সন্ত্রাসী কর্মাকাণ্ড কঠোর হস্তে দমন করার ঘোষণাও দেন ঢাকা রেঞ্জ ডিআইজি।

বিষয়:ডিআইজি ডিআইজি রেজাউল করিম মল্লিক নিষিদ্ধ সংগঠন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…