প্রবাস সংবাদ

হজে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৮ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা

হজযাত্রীদের বহনকারী ট্রাভেল এজেন্সির কর্মীরা বিমানবন্দরে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে হজযাত্রীদের জন্য ট্রাভেল এজেন্সির কর্মীরা প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হজে বিভিন্ন অনিয়মের কারণে ১৮টি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সৌদি সরকার। পবিত্র হজ শেষে শুক্রবার ২৮ জুন পর্যন্ত ৩০ হাজারের বেশি হাজি দেশে ফিরেছেন।

কিন্তু দেশে ফিরলেও এখন পর্যন্ত শতাধিক লাগেজের খোঁজ মিলছে না। নিখোঁজ রয়েছেন এক বাংলাদেশি হাজি।

উন্নত হজ ব্যবস্থাপনায় একসাথে কাজ করার কথা জানিয়েছে সৌদি আরব ও বাংলাদেশ। মক্কায় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে মতবিনিময়ে সৌদি হজ ও ওমরা উপমন্ত্রী ডক্টর আল হাসান আল মানখড়া মিনা-মুজদালিফা-আরাফায় অব্যবস্থাপনায় জড়িত সৌদি মোয়াল্লেমদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।

হজ প্রশাসনিক দলের প্রধান মাতিউল ইসলাম জানিয়েছেন, খেদমা, তাকওয়া এবং জিলহজ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে সৌদি আরবে নেশা জাতীয় দ্রব্য পাচারের অভিযোগ উঠেছে। এছাড়া বারাকাত ট্রাভেল অ্যান্ড ট্যুরস এজেন্সিসহ ১৮টি বেসরকারি ট্রাভেল এজেন্সির বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সৌদি আরব ও বাংলাদেশ কর্তৃপক্ষ।

হজ প্রশাসনিক দলের প্রধান মাতিউল ইসলাম বলেছেন, জামালপুর জেলার দেওয়ানগঞ্জের মোহাম্মদ তাজুল ইসলাম নামে এক হজ যাত্রী মিনা থেকে ফেরার পথে নিখোঁজ হন। এখনও তার সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে মক্কায় বাংলাদেশ হজ মিশন।

বিষয়:অনিয়ম বেসরকারি ট্রাভেল এজেন্সি ব্যবস্থা হজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…