চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ট্রেনে ধর্ষণের শিকার নারী, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০২ পূর্বাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের মুম্বাইয়ের বান্দ্রা স্টেশনে একটি ফাঁকা ট্রেনে এক মাঝবয়সি মহিলা ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনাটি শনিবার রাতে ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ইতিমধ্যে অভিযুক্ত কুলিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ট্রেন ভ্রমণে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতে শুরু করেছেন অনেকে।

আনন্দবাজার জানিয়েছে, ওই মহিলা এবং তার সন্তান দূরপাল্লার একটি ট্রেনে করে বান্দ্রা স্টেশনে পৌঁছান। স্টেশনে নামার পর মহিলা প্ল্যাটফর্মের অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা ট্রেনে ওঠেন।

অভিযোগ রয়েছে, ওই ফাঁকা কামরায় উপস্থিত এক কুলি মহিলাকে ধর্ষণ করে। ঘটনাস্থলে কেবল অভিযুক্ত কুলিই উপস্থিত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। ধর্ষণের পর অভিযুক্ত কুলি সেখান থেকে পালিয়ে যান।

পরে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে পুলিশ অভিযুক্ত কুলিকে শনাক্ত করে গ্রেফতার করে। তবে মহিলার সন্তান ঘটনাকালে কোথায় ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

এছাড়া মহিলা কেন ফাঁকা ট্রেনে উঠেছিলেন, সে বিষয়েও পুলিশ তদন্ত চালাচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার কারণ ও পরিপ্রেক্ষিত নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেনবান্দ্রা স্টেশনভারতসিসি ক্যামেরা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেট্রোরেলে চলাচলে বাড়ছে সময়, রোববার থেকে কার্যকর

জুন ৬, ২০২৬

পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়াম, যেখানে হবে সাফের ফাইনাল

জুন ৬, ২০২৬

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স উৎপাদন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লাগেজ ফি দিতে অস্বীকৃতি: জোর করে বিমানে উঠে পুলিশকে কামড় দিলেন যাত্রী

জুন ৬, ২০২৬

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ১৪ লাখ টাকা

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT