কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে হত্যা মামলার আসামী ২৪ ঘণ্টার মধ্যে র‌্যাবের জালে

র‌্যাবের সদস্যরা অস্ত্রসহ গ্রেপ্তার অভিযানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

র‌্যাবের সদস্যরা অস্ত্রসহ গ্রেপ্তার অভিযানে অংশগ্রহণ করছে, একটি কালো রঙের গাড়ির পাশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজার রোহিঙ্গাক্যাম্পে আলোচিত সাবেক হেড মাঝি আতাউল্লাহ হত্যা মামলার অন্যতম আসামী আহসান উল্লাহকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। গতকাল সোমবার ২৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় শহরের দক্ষিণ পাহাড়তলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি উখিয়া ক্যাম্প ১৯, ব্লক-এ/৮ এর বাসিন্দা কাদের হোসেনের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

জানা যায়, গত ২৫ নভেম্বর সকাল অনুমানিক ৮ টায় উখিয়ায় পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্প-১৯ এ সাবেক হেড মাঝি আতাউল্লাহকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে আরসার সদস্যরা। এই হত্যাকান্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এতে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও হত্যার সুষ্ঠু বিচারের লক্ষ্যে ব্যাপক সমালোচনা ও সাধারণ রোহিঙ্গাদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়।

এ ঘটনার পরবর্তীতে নিহতের ছেলে বাদী হয়ে এজাহারনামীয় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামী করে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

বিষয়টি নিয়ে র‌্যাব-১৫ কক্সবাজার ছায়াতদন্ত শুরু করে। ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। যার ধারাবাহিকতায় ২৪ ঘন্টার মধ্যে ওই হত্যাকান্ডের অন্যতম আসামী আহসান উল্লাহ (৩০) কে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন, ‘বছর খানেক আগে আতাউল্লাহকে সরিয়ে দিয়ে সোনা মিয়া নামক এক রোহিঙ্গাকে ক্যাম্প-১৯ এর এ ব্লকের হেড মাঝি এবং আতাউল্লাহকে ব্লক-এ/১ এর সাব মাঝি হিসেবে নিয়োগ দেয়া হয়। পরবর্তী হেড মাঝি সোনা মিয়া রোহিঙ্গা ক্যাম্পে একটি গোলাগুলির ঘটনায় দায়েরকৃত মামলায় বর্তমানে কারাবরণ করছে।’

তিনি আরও বলেন, ‘হেড মাঝি সোনা মিয়া গ্রেপ্তার হওয়ার পর ক্যাম্প-১৯, ব্লক-এ এর হেড মাঝি হওয়ার জন্য আতাউল্লাহসহ আরও অনেকেই প্রতিদ্বন্দ্বীতা শুরু করে। এ নিয়ে আতাউল্লাহ’র সাথে কয়েকজনের শত্রুতা তৈরি হয়। যারা আরসার সাথে একটি সুসম্পর্ক রক্ষা করে চলছে। তাছাড়া গত দুই মাসে এপিবিএন পুলিশ কর্তৃক আরসার দু’জন অন্যতম সন্ত্রাসী হাতকাটা ফয়সাল এবং খাইরুল আমিন গ্রেপ্তার হওয়ায় আরসা সদস্যরা সন্দেহ পোষণ করছিল যে, আতাউল্লাহ এপিবিএন পুলিশকে আরসা সম্পর্কে তথ্য সরবরাহ করছে এবং সেই তথ্যের ভিত্তিতে এই দু’জনকে গ্রেপ্তার করা হয়। এই সুবাদে আতাউল্লাহর প্রতিদ্বন্দ্বীরা আরসার সাথে যোগসাজশে তাকে হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনা মোতাবেক গ্রেপ্তারকৃত আসামী রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর এ/৮ ব্লকের ভলান্টিয়ার মাঝি আহসান উল্লাহ মোবাইল ফোনের মাধ্যমে আতাউল্লাহকে ভাসানচরে যেতে আগ্রহী রোহিঙ্গা সদস্যের সাথে আলোচনা করার জন্য ক্যাম্প-১৯ এর এ/৯ ব্লকের মোহাম্মদ ইয়াছিনের পান-সিগারেটের দোকানের সামনে আসার জন্য বলে। আতাউল্লাহ দোকানের সামনে পৌঁছা মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে ৮-৯ জন আরসার সদস্য দেশীয় ধারালো রামদা ও ছোরা দিয়ে আতাউল্লাহকে নির্মমভাবে হত্যা করে।’

গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

বিষয়:র‌্যাব-১৫

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…