জবাবদিহিমূলক বাংলাদেশ করতে হবে: তারেক রহমান

বাংলাদেশি রাজনীতিবিদ ও দলের নেতা তারেক রহমানের ছবি, তিনি জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিপ্লবের লক্ষ্য হিসেবে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে উল্লেখ্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নতুন প্রজন্মের জন্য একটি দুর্নীতি মুক্ত, জবাবদিহিমূলক বাংলাদেশ করতে হবে।
বুধবার (৭ আগস্ট) বিকেলে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এছাড়াও সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তারেক রহমান বলেন, প্রমাণ হয়েছে বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আজ মুক্ত বাংলাদেশ। ১৯৭১ আর ২০২৪ এর মুক্তিযুদ্ধ প্রমাণ করেছে কোন শর্ত দিয়ে স্বাধীনতা হয় না। ছাত্র জনতার এই বিপ্লবে দেশের সকল মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিল। দলমত নির্বেশেষে সবাইকে অভিনন্দন!
তিনি বলেন, গণগন্ত্র উত্তরণের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটা ঠেকাতে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। যে ধর্মেরই হোক, যে বিশ্বাসেরই হোক তাদের নিরাপত্তা নিশ্চিত করুন।
এটা সবার বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন, পুলিশ জনতার শত্রু নয়, কিন্তু তাদের একটি অংশকে দাঁড় করানো হয়েছে। পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ করুন। এখন থেকে সব বন্ধ করতে হবে। আপনারা নিজেরা এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। নৈরাজ্য কোন সমাধান নয়। রাজনীতিতে গুনগত পরিবর্তন না হলে এই আান্দোলনের কোন মূল্য থাকবে না।






