অপরাধ

সাবেক ডিবি প্রধান হারুন ও তার স্ত্রীর অ্যাকাউন্ট ফ্রিজ

ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাদের নজরদারির মধ্যে এমপি আনোয়ারুলের হত্যার তদন্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝিনাইদহে এক আওয়ামী লীগ নেতার সাক্ষাৎকার, পেছনে বিভিন্ন পুরস্কার ও সনদপত্র দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

রোববার তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বিএফআইইউ।

সংস্থার পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, হারুন ও তার স্ত্রী শিরিন আক্তার এবং তাদের ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে তাও স্থগিত করতে হবে। অ্যাকাউন্ট ফ্রিজের ফলে এখন থেকে তারা আর কোনো টাকা তুলতে পারবেন না। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এক মাসের জন্য অ্যাকাউন্ট স্থগিতের নির্দেশনা দেওয়া হয়েছে।

হারুন ও তার স্ত্রীর পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের (মা, বাবা, ভাই ও বোন) নামে পরিচালিত সব ধরনের হিসাব সংক্রান্ত তথ্য/দলিলাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি দালিলাদি, লেনদেন বিবরণী প্রভৃতি) এবং প্রদত্ত এক্সেল সিট মোতাবেক তথ্যাদি পত্র ইস্যুর তারিখ থেকে তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

এর আগে হারুন অর রশীদ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার গোয়েন্দা বিভাগের (ডিবি) হিসেবে দায়িত্বরত ছিলেন।

বিষয়:ডিবি হারুন সাবেক ডিবি প্রধান হারুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…