অপরাধ

বৃহস্পতিবার শেখ হাসিনাকে হাজির হতে চিঠি দিয়েছে দুদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দপ্তরে হাজিরা চিঠি হাতে নেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৃহস্পতিবার (৮ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে হাজির হতে চিঠি পাঠানো হয়েছে।

বুধবার (৭ মে) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৮ মে হাজির হতে ধানমন্ডির সুধাসদন ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় তলবি চিঠি দিয়েছে দুদক।

একই সাথে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।

বিষয়:দুদক শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…