অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্যে হাজির হতে টিউলিপ সিদ্দিককে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৫ জুন) দুদকের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে।
বলা হয়েছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে আগামী ২২ জুন জিজ্ঞাসাবাদের জন্যে হাজির হতে ঢাকার ঠিকানায় টিউলিপ সিদ্দিককে দুদকের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে।
এর আগে, কোনো টাকা পরিশোধ না করে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট দখল করার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী রিজওয়ানা সিদ্দিক টিউলিপসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক।
দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক চিঠিতে তাদেরকে ১৪ মে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়ে। তখনও টিউলিপ সিদ্দিকের ঢাকার ধানমন্ডি ও গুলশানের বাসায় চিঠি পাঠানো হয়।








