সালমান এফ রহমান ও সাবেক আইজির বিরুদ্ধে দুদকের মামলা

পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জনতা ও পুলিশ সদস্যদের মধ্যে সংঘর্ষের সময়ের ছবি, যেখানে পুলিশি অভিযান চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ আইএফআইসি ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই দিনে পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে আরও একটি মামলা হয়েছে।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তদন্তকারী দুদক কর্মকর্তার অভিযোগ প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা বেক্সিমকো গ্রুপ ও আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমানসহ আরো ২১ জনের যোগসাজসে অস্তিত্ববিহীন কোম্পানির নামে আইএফআইসি ব্যাংক থেকে এক হাজার ১০০ কোটি টাকা উত্তোলন করে অর্থপাচার করেন।

এছাড়া পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমত আরা বেগমের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জন ও ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা হস্তান্তর আয়ের উৎস আড়াল করে সন্দেহজনক ১৮ কোটিরও বেশি টাকা লেনদেনের অভিযোগে আরো একটি মামলা করেছে দুদক।

বিষয়:দুদক দুদকের মামলা সালমান এফ রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…