ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচলের প্লট বরাদ্দ নিয়ে শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১২ জানুয়ারি) দুর্নীতি প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করে দুদক।
জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে পূর্বাচলে প্লট বরাদ্দ নেয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।







