চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৪ পূর্বাহ্ণ ২৭, আগস্ট ২০২৫
আদালত, জনপদ, রংপুর
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হচ্ছে আজ বুধবার (২৭ আগস্ট)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে প্রসিকিউশনের পক্ষ থেকে সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণও শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৬ আগস্ট ট্রাইব্যুনাল এ মামলার ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। তাদের মধ্যে ছয়জন কারাগারে আছেন এবং বাকি ২৬ জন, যাদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদও রয়েছেন, এখনো পলাতক। পলাতকদের পক্ষে গত ২২ জুলাই রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন,  এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। আজকের কার্যক্রমে তাদের উপস্থিতিতেই প্রসিকিউশন বক্তব্য উপস্থাপন করবে।

গত ২৮ থেকে ৩০ জুলাই পর্যন্ত আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করেন। এ সময় তারা কয়েকজন আসামির অব্যাহতির আবেদন জানান। অপরদিকে প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যরা মামলার অভিযোগের বিস্তারিত তুলে ধরেন।

উল্লেখ্য, মামলার তদন্ত প্রতিবেদন গত ২৪ জুন আদালতে দাখিল করা হয় এবং ৩০ জুন ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনুষ্ঠানিক বিচার শুরুআবু সাঈদআবু সাঈদ হত্যাবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়রংপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

এন্দ্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আনচেলত্তি

জুন ১৯, ২০২৬
ছবি- এআই

বাজেটের পরও কমেনি সবজির দাম, চাল-ডাল-ভোজ্যতেলে স্বস্তি

জুন ১৯, ২০২৬

‘এত বড় অপরাধেরও রাজীবের বিচার হয়নি’: শিহাব শাহীনের ক্ষোভ

জুন ১৯, ২০২৬

এত রান করে জিততে পারবে বাংলাদেশ?

জুন ১৯, ২০২৬

অর্ধেকের বেশি ব্যাংক কোনমতে টিকে আছে ,কঠোর না হলে সামনে অশনিসংকেত

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT