বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে কিছুদিন ধরেই তাদের বিচ্ছেদের খবর সামনে আসছে। এসব খবরে ভক্তরা খুবই উদ্বিগ্ন। এর মাঝেই দেখা গেল অভিষেক বচ্চনের হাতে নেই বিয়ের আংটি।
অভিষেক বচ্চনের একটি ছবি প্রকাশ্যে এসেছে। ছবিটি নিয়ে চলছে চর্চা। নেটিজেনদের অনেকেই লক্ষ্য করেছেন যে অভিষেক বিয়ের আংটি পরেননি। অথচ আগে সবসময়েই তার হাতে থাকতো বিয়ের আংটি। এতে ভক্তরা দুশ্চিন্তায়।
এক ভক্ত লিখেছেন, ‘বচ্চন পরিবারে বিবাহবিচ্ছেদ প্রত্যাশিত ছিল না!’ আরেক ভক্ত লিখেছেন, ‘যতদিন অমিতাভ বচ্চন বেঁচে থাকবেন, ততদিন তিনি এমন কিছু হতে দেবেন না।’
এর আগে যতবারই গুঞ্জন রটেছে মুখ খুলেছেন বচ্চন পরিবারের সদস্যরা। তবে এবার সবাই নীরব। মুখ খোলেননি ঐশ্বরিয়াও। পরিস্থিতি যাই হোক, আপাতত অভিষেক এবং ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে বেশ চিন্তিত ভক্তরা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া










