চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্যর্থতা থেকেই সাফল্যের শুরু’- মনে প্রাণে ধারণ করেন অভিষেক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২৫
বিনোদন
A A
নির্বাচনী পোশাক পরিহিত একজন পুরুষের ছবি, চোখে রঙিন চশমা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই কটাক্ষের শিকার হয়েছেন অভিষেক বচ্চন। বারবার বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে তার তুলনা করা হয়েছে। ধেয়ে এসেছে তির্যক মন্তব্য।

এই নেতিবাচক মন্তব্যগুলো নাকি অভিষেকের মনের উপর প্রভাব ফেলেছে। ক্রমাগত তিনি ভাবতে থাকেন নেতিবাচক মন্তব্য নিয়ে। এমনও ঘটেছে, বাস্তবে অভিষেককে দেখে কেউ নাকি চিনতেই পারেননি। আবার কখনো চিনতে পারার পরেও কোন উন্মাদনা আসেনি দর্শকের পক্ষ থেকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেতা।

অভিষেক বলেছেন, “কোথাও যাওয়ার পরে হয়তো কেউ চিনতেও পারল না বা ঘুরেও তাকাল না, এমনও ঘটতে পারে অভিনেতাদের সঙ্গে! আমি একবার একটা হোটেলের লবিতে হেঁটে যাচ্ছিলাম। কিন্তু কারও মধ্যে কোনও উত্তাপ-হট্টগোল ছিল না। আমি একজন তারকা, তাই ভেবেছিলাম, মানুষ হয়তো হইচই করবে, এসে স্বাক্ষর চাইবে, ছবি তুলতে চাইবে। কিন্তু সেইদিন কেউই আসেননি। সেই ঘটনাও হজম করে নিয়ে এগিয়ে যেতে হয়।”

Banglabid

এই ঘটনা বেশ কয়েক বছর আগের। অভিষেক জানান, ‘ধুম’ মুক্তি পাওয়ার পরে কিছুটা বদল আসে। তারপর থেকে আরও পরিশ্রম করার তাগিদ বেড়ে যায় তার। জীবনের ওঠাপড়ার মধ্যে অভিষেক একটি কথায় বিশ্বাস করেন, ব্যর্থতা থেকেই সাফল্যের শুরু।

অভিনেতাদের সম্পর্কে তিনি আরও বলেছিলেন, “আসলে অভিনেতারা খুব দুর্বল। বাইরে আমাদের দেখে ক্ষমতাশালী মনে হয়। কিন্তু ভিতর থেকে আমরা ভীতু বাচ্চাদের মতো। এরা শুধুই মানুষের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকে।”

অভিষেক মানুষের প্রতিক্রিয়া নিয়ে এক সাক্ষাৎকারে বলেন, “সময়ই আমাকে শিক্ষা দিয়েছে যে, কিছু সময়ে আমরা সত্যিই বোকা হয়ে থাকতে পারি না। বেশি আদর্শবাদী হতে হবে না। কিন্তু এই আদর্শ আমি বিসর্জন দিতে পারব না। সবাইকে আমি খুশি করতে পারব না। ভালো লাগলে থাকুন, না হলে কেটে পড়ুন- যে দিন আমি এটা বলব, সেইদিন অভিনেতা হিসেবে আমার মৃত্যু হবে। নিজেকে উন্নত করার কোনও বাসনাই থাকবে না।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিষেক বচ্চনআক্ষেপকটাক্ষের শিকারবলিউড অভিনেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধে বিশেষ সুযোগ চায় বিকেএমইএ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদনে সুখবর

আগস্ট ১৫, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে রেকর্ড ‘টাইমিং’য়ে স্বর্ণ জয় রাফির

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প, নিহত ৪৭

আগস্ট ১৫, ২০২৬

লোগো-প্যাড সবই নকল, প্রতারকদের টার্গেট কারা?

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT