চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেঙে গেল অভিষেক-ঐশ্বরিয়ার সংসার, গুজব নাকি সত্যি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২৪
বিনোদন
A A
অভিনেতা অভিষেক ও ঐশ্বরিয়া একসঙ্গে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবাহ-বিচ্ছেদের পথে হাঁটছেন বলিউডের তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। বলিপাড়ায় এই গুঞ্জন বহুদিন ধরেই শোনা যাচ্ছে। যদিও এই ডিভোর্স চর্চার মাঝেও বহুবার একসঙ্গে দেখা গিয়েছে এই জুটিকে। তবে এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সাদা-কালো একটা ভিডিও। যেখানে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন অভিষেক বচ্চন নিজেই।

ভাইরাল হওয়া ভিডিওতে জুনিয়র বচ্চনকে দেখা গেছে কালো টি-শার্টে। মুখে তার কাঁচা-পাকা ফ্রেঞ্চকাট দাড়ি। ভিডিওতে অভিষেক বচ্চনকে বলতে শোনা গেছে, ‘গত জুলাইতেই আমি আর ঐশ্বরিয়া বিবাহ-বিচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। বিগত কয়েক বছর আমাদের একসঙ্গে বিশেষ ভালো কাটেনি। তাই আমরা শেষপর্যন্ত আলাদা হওয়ার পথেই হাঁটছি। এখন প্রশ্ন আমাদের মেয়ে আরাধ্যার…।’

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও। এখন প্রশ্ন সত্যিই কি অভিষেক এই কথাগুলি বলেছেন? নেটিজেন ও অনুরাগীদের অনেকেরই অনুমান ভিডিওটি ‘ডিপফেক ভিডিও’।

মনে করা হচ্ছে ‘এআই’-এর মাধ্যমে এই ভিডিওটি তৈরি করা হয়েছে বলেই অনুমান করছেন অনুরাগীরা। ভিডিওটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। পক্ষে-বিপক্ষে চলছে তর্ক। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিষেক-ঐশ্বরিয়া। এমনকি তাদের পরিবারের কোনো সদস্যও বিষয়টি নিয়ে নীরবতা ভাঙেননি।

২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করে সংসার জীবন শুরু করেন অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১ সালের ১৬ নভেম্বর এই দম্পতির ঘর আলো করে জন্ম নেয় কন্যা আরাধ্য।- টাইমস অব ইন্ডিয়া 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিষেক বচ্চনঐশ্বরিয়া রাই বচ্চনগুঞ্জনবিচ্ছেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

নদী কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা ঢাকার একাল-সেকাল

আগস্ট ৩, ২০২৬

গ্রিভসের ফিফটিতে প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজের

আগস্ট ৩, ২০২৬

গ্রিসে দাবানল নেভাতে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

নারীদের স্বেচ্ছায় ধর্ম গ্রহণ ও বিয়েতে বাধা দেয়া যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

আগস্ট ৩, ২০২৬

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT