বিনোদন

জীবনের কঠিন সময়ে যাদের কথা মনে করেন অভিজিৎ

জীবনের কঠিন সময়ে যাদের কথা মনে করেন অভিজিৎ

জনপ্রিয় ভারতীয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর নাম উঠলেই যার কথা উঠে আসে, তিনি প্রথম সিজনের বিজয়ী অভিজিৎ সাওয়ান্ত। একটা সময়ে তার কণ্ঠে বেশ কিছু গান সুপারহিট হয়েছিল। তবু বেশ কয়েকবছর ধরেই প্রচারের আড়ালে তিনি।

জীবনের নানা উত্থান পতন নিয়ে আবারও চর্চায় অভিজিৎ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, ‘যখনই কোন ছোট মঞ্চেও গান গাওয়ার সুযোগ পেতাম, সেটাও আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত হয়ে উঠত। কখনও হয়তো পেতাম ১০০ টাকা, কখনও আবার কেউ ৫০ টাকা পকেটে গুঁজে দিয়ে বলতেন, ‘নে বাবা। আজ কিন্তু কিছু খেয়ে যাস যাওয়ার সময়ে।’ এভাবে অনেক দিন কেটেছে।’

তবে ‘ইন্ডিয়ান আইডল’ জয়ের পরে অনেকটা বদলেছে অভিজিতের জীবন। যে পথ জয় করতে অনেক বাধা পেরতে হয়েছে গায়ককে। গানকে পেশা হিসেবে বেছে নিলেও তার সঙ্গী ছিল আর্থিক অনটন। কিছু কিছু সময়ে পরিবারের থেকেও কোন রকম সাহায্য পেতেন না অভিজিৎ। নিজের খরচ জোগাড় করতে নাভিশ্বাস উঠে যেত তার।

অভিজিৎ বলেন, ‘অনেক উত্থান-পতন এসেছে জীবনে। এমন অনেক মুহূর্ত গেছে যেগুলো ভালো করে কাটাতে পারিনি। তাই এখন যখনই কোন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই বা সমস্যায় পড়ি, তখন সেই মানুষগুলোর কথা ভাবি, যারা খারাপ সময়েও আমার পাশে দাঁড়িয়েছিলেন। মনের জোর দিয়েছিলেন অনেকেই। সেই কথাগুলো আমার কাছে এক রকম শক্তি। ঈশ্বরকে কখনও দেখিনি, কিন্তু দর্শকদের তো দেখতে পাই। তাই তাদের জন্যই আমি কাজ করছি।’

বিষয়:‘ইন্ডিয়ান আইডল’ অভিজিৎ সাওয়ান্ত ইন্ডিয়ান আইডল জনপ্রিয় ভারতীয় রিয়েলিটি শো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…